ভয় পেয়েছেন বোরিয়া! ঋদ্ধির বিরুদ্ধে মেসেজ বিকৃতির অভিযোগ সাংবাদিকের
ভয় পেয়েছেন বোরিয়া! ঋদ্ধিমান সমক্ষে কারোর নাম না আনলেও, আকস্মিক উদয় হয়ে ঋদ্ধির বিরুদ্ধে ম্যাসেজ বিকৃতির অভিযোগ
এ যেন ঠিক ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনির মতো বিষয়, শনিবার ঋদ্ধিমান সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন তিনি বিসিসিআই-এর তিন সদস্যের কমিটির সামনে অভিযুক্ত সাংবাদিকের নাম প্রকাশ করেছেন। ঋদ্ধির এই কোটের পরই অভিযুক্ত সাংবাদিকের বজ্রাঘাত হওয়ার মতো পরিস্থিতি।

বোরিয়ার আকস্মিক সামনে আসা:
ঋদ্ধি অভিযুক্ত সাংবাদিকের নাম সর্ব সমক্ষে এখনও পর্যন্ত না নিয়ে এলেও অতি উৎসাহীর বোরিয়া মজুমদার, যিনি পেশায় একজন সাংবাদিক হঠাৎই জানান ঋদ্ধিমান সাহা তাঁর পাঠানো ম্যাসেজের স্ক্রিন শটকে টেম্পার করেছেন।
ঋদ্ধিকে হুমকি ম্যাসেজ পাঠানো নিয়ে জল যত গড়িয়েছে ততই স্পষ্ট হয়েছে অভিযুক্ত সাংবাদিক কে হতে পারে। ক্রিকেটের সঙ্গে বিভিন্ন ভাবে যুক্ত বা ক্রিকেট প্রেমীদের অধিকাংশ মানুষই জানতেন এটা বোরিয়া ছাড়া অন্য কারোর কাজ নয়, কিন্তু বোরিয়া 'ভয় পেয়ে' নিজের পক্ষ সমর্থনে এমন ভাবে সামনে চলে আসবেন তা ভাবা যায়নি।

তিন সদস্যের কমিটির সামনে হাজিরা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের ঋদ্ধি যা বলেছেন:
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋদ্ধিমান বলেছেন, "কমিটিকে আমি সব কিছুই বলেছি। ওনাদের সঙ্গে সমস্ত কিছু বিষদে শেয়ার করেছি। এই মুহূর্তে এর বেশি আমি আপনাদের কিছু জানাতে পারব না। বিসিসিআই-এর পক্ষ থেকে এই বৈঠক সংক্রান্ত কোনও বিষয়ে বাইরে বলতে বারণ করা হয়েছে। আপনাদের প্রশ্নের উত্তর ওনারাই দেবেন।" রাজীব শুক্ল, অরুণ ধুমল, প্রাভতেজ ভাটিয়াকে নিয়ে তৈরি কমিটির সামনে হাজিরা দিয়ে বৈঠক শেষে বাইরে বেরিয়ে এই কথা বলেন ঋদ্ধিমান।

টুইটারে বোরিয়া:
এর পরই শনি সন্ধ্যায় টুইটারে একটি ভিডিও শেয়ার করেন বোরিয়া। তিনি টুইট করে জানান ঋদ্ধির সঙ্গে তাঁর কথপোকথের স্ক্রিন শট ঋদ্ধি তুলে ধরেছে এবং সেই স্ক্রিন শটকে বিকৃত করা হয়েছে। টুইটারে বোরিয়া লেখেন, "ওর যদি সত্যি খুব খারাপ লাগতো তা হলে ১৩ তারিখ রাত্রেই টুইটারের (সেই স্ক্রিনশট) শেয়ার করতে পারত, যখন ম্যাসেজগুলো পাঠানো হয়েছিল। কিন্তু ও দু'কোটি টাকার বিড পাওয়ায় ওর কাছে সেলিব্রেশনের দিন ছিল ওটা। ১৯ তারিখ পর্যন্ত অপেক্ষা করেছিল ও, যখন দল থেকে বাদ পড়ল, তখন ম্যাসেজ বিকৃত করে টুইট করল রাত ১০:১২ মিনিটে যাতে ও মানুষের থেকে সমবেদনা কুরোতে পারে।"

ঋদ্ধির বিরুদ্ধে মান হানির মামলা:
টুইটের ক্যপশানে বোরিয়া লেখেন, "একটি ঘটনার সব সময়ে দু'টো দিক থাকে। ঋদ্ধিমান আমার হোয়্যাটসঅ্যাপ চ্যাটের ম্যাসেজকে বিকৃত করেছে যা আমার সম্মানহানি ঘটিয়েছে এবং আমার বিশ্বসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে। আমি অনুরোধ করছি বিসিসিআই-এর কাছে যাতে যথার্থ বিচার হয়। আমার আইনজীবিরা ঋদ্ধিমানকে মানহানির নোটিশ পাঠাচ্ছেন। সত্যি সামনে আসুক।"

কেন টেম্পারিং-এর অভিযোগ:
বোরিয়ার দাবি তাঁর পাঠানো এবং ঋদ্ধির শেয়ার করা স্ক্রিন শটের মধ্যে ফারাক রয়েছে যদিও সেই ফারাক একমাত্র একটা মিসড কলের। উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ থেকে কাউকে ফোন করলে যাঁকে ফোন করা হচ্ছে সে না ধরলে সেটা মিসড কল দেখায়, যে করছে তাঁর চ্যাটবক্সে তা মিসড কল হিসেবে দেখা দেয় না।












Click it and Unblock the Notifications