Border Gavaskar Trophy 2024-25: রোহিতের অনুপস্থিতিতে কে দেবেন নেতৃত্ব? দৌড়ে আছেন কারা? জানুন বিস্তারিত
বছরের শেষে টেস্টের মেগা সিরিজ। পাঁচ ম্যাচের বর্ডার গাভাসকর ট্রফিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ভারত। এরআগে দুইবার সিরিজে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এবার ভারতীয় দলের লক্ষ্য এই টেস্ট সিরিজ জয়ের হ্যাটট্রিক। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে সম্ভবত খেলবেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। ফলে রোহিত একান্তই খেলতে না পারলে পারথে টেস্টে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন কে?
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে কোনও সহঅধিনায়ক ছিলেন না দলে। ভারত সহঅধিনােয়ক ছাড়াই খেলতে নেমেছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কে? এই তালিকায় উঠে আসছে তিনটি নাম। কারা পারথে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন? সেই সমস্ত সম্ভাব্য নামগুলিই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

তালিকায় নাম উঠে আসছে কেএল রাহুলের। তাঁর নেতৃ্ত্ব দানের অভিজ্ঞতা আছে। মিডল অর্ডারে সুযোগও পাচ্ছেন নিয়মিত। কিন্তু তিনি ডিফেন্সিভ ক্যাপ্টেন হিসেবেই পরিচিত। রাহুল সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন ফলে টেস্টে কতটা পারবেন তা নিয়ে প্রশ্ন আছে। ফলে রাহুলের নাম নিয়ে অন্তত অধিনায়কত্বের বিষয়ে ভাবতে হবে নির্বাচকদের।
যদি ভবিষ্যতের কথা ভাবা হয় তাহলে দুটি নাম এই তালিকায় আছে একটি ঋষভ পন্থ অন্যজন শুভমান গিল। গত অস্ট্রেলিয়া সফরে পন্থে অবিশ্বাস্য খেলেছিলেন। বয়স বাড়ার সঙ্গে পরিণত হয়েছেন পন্থ। নেতৃত্ব দেওয়ার মতো সব রকম গুণাবলী তাঁর মধ্যে আছে। ফলে রোহিতের অনুপস্থিতিতে একটি টেস্ট ম্যাচে পন্থকে দায়িত্ব দিতে পারেন নির্বাচকরা।
পাশাপাশি তালিকায় আছেন শুভমান গিল। বাংলাদেশ সিরিজে তাঁর নাম রোহিতের ডেপুটি হিসেবে উঠে এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তবে গিলকেই ভবিষ্যতের দলনেতা হিসেবে ভাবছে টিম ম্যানেজমেন্ট। ফলে রোহিতের অনুপস্থিতিতে সুযোগ পেতে পারেন গিলও।
সব মিলিয়ে দল গঠনের পাশাপাশি অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে ক্যাপ্টেন নিয়েও বাড়তি চিন্তা ভাবনা করতে হবে নির্বাচকদের।












Click it and Unblock the Notifications