আইপিএল নিলামে টাকা ওড়া তো দেখলেন, কোর্ট কি ভাবছে জানলে, চমকে যাবেন
রবিবার আইপিএল এগারোর নিলামে, কোটি -কোটি টাকা উড়তে দেখলে ভারতীয়রা তথা পৃথিবী।
পদ্মাবত কত কোটির বাণিজ্য করছে সে নিয়ে হিসেবনিকেশ চলতেই পারে। তবে শনিবার আর রবিবার আইপিএল এগারোর নিলামে, কোটি -কোটি টাকা উড়তে দেখলে ভারতীয়রা তথা পৃথিবী।

এদিকে এভাবে আইপিএলের টাকা -পয়সা ওড়া নিয়ে রীতিমতো কড়া ভাষায় কথা শোনালো বোম্বে হাইকোর্ট। বিচারপতি এস সি ধর্মাধিকারী ও বিচারপতি ভারতী ডাঙ্গরেকে নিয়ে গঠিত বম্বে হাইকোর্টের বেঞ্চ প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদীর একটি পিটিশনের শুনানি চালাচ্ছিল , সেখানেই আইপিএল নিয়ে তাদের অভিমত জানিয়েছেন বোম্বে হাইকোর্ট।
আদালত নিজেদের পর্যবেক্ষণে জানিয়েছে, এই টুর্নামেন্ট শুধুমাত্র বিনোদন নয়। তরুণ ক্রিকেটাররা শুধু অর্থ উপার্জনের জন্যে আইপিএলে খেলতে আগ্রহী, তাঁরা একটা টুর্নামেন্ট থেকেই ৫-১০ কোটি টাকা আয় করে ফেলেন। আদালতে-র মত এর জন্য দেশের জন্য খেলার উচ্চাশা থাকে না।
একটি ফেমা মামলায় তাঁকে সাক্ষীদের পাল্টা জেরা করার অনুমতি প্রত্যাখ্যান করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ২০১৫-র জুলাইয়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে পিটিশন দায়ের করেছিলেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী। দক্ষিণ আফ্রিকায় হওয়া ২০০৯ সালের আইপিএলে বিদেশি বিনিময় মুদ্রা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ ছিল ইডি-র। ২০১৩ সালে ইডি বিদেশি মুদ্রা পরিচালনা আইনে ললিত মোদীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালু করে। তাদের অভিযোগ ছিল ২০০৯ এর আইপিএলের ঠিক আগে দক্ষিণ আফ্রিকায় একটি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলে বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ। ফেমা লঙ্ঘন করে সেই অ্যাকাউন্টে ৫ কোটি মার্কিন ডলার ফেলা হয় বলে মারাত্মক অভিযোগ ইডি-র।












Click it and Unblock the Notifications