প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা লেজেন্ড বব উইলিস
প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা লেজেন্ড বব উইলিস
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা ১৯৮১-র অ্যাসেজের নায়ক বব উইলিস প্রয়াত হয়েছেন। মৃত্যকালে কিংবদন্তী বোলারের বয় হয়েছিল ৭০। মাত্র কয়েক দিনের জন্য রোগে ভুগে বব উইলিসের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে।
ইংল্যান্ডের হয়ে ৯০টি টেস্ট ম্যাচ খেলে ৩২৫টি উইকেট নিয়েছেন বব উইলিস। ৬৪টি একদিনের ম্যাচে ৮০টি উইকেটের মালিক এই কিংবদন্তী। ১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন তিনি। ১৯৭৫ সালে বব উইলিসে দুই পায়ের হাঁটুতেই জটিল অস্ত্রোপচার হয়। তারপরও শুধু ফিরে আসাই নয়, বল হাতে ইংল্যান্ড ক্রিকেট দলকে ভরসা জুগিয়ে গিয়েছেন তিনি।
Cricket has lost a dear friend.
— England and Wales Cricket Board (@ECB_cricket) December 4, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>১৯৭১ সালে ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম পা রাখেন বব। ১৯৮৪ সালে তিনি ক্রিকেটকে বিদায় জানান। ১৯৮১ সালের অ্যাসেজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উইলিসের বিধ্বংসী পারফরম্যান্সের স্মৃতি আজও ইংল্যান্ড ক্রিকেটের মণিকোঠায়। ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে সাতটি টেস্ট জেতেন বব উইলিস।
All at Surrey County Cricket Club are devastated to learn of the passing of former Surrey and England bowler Bob Willis.
Our thoughts are with his family and friends at this time. pic.twitter.com/hTzuyNaz4X
— Surrey Cricket (@surreycricket) December 4, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৯৯টি উইকেট নেওয়া বব উইলিসের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে তাঁর কাউন্টি ক্লাব সারে। শোক প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।
England great Bob Willis 1949-2019
90 Tests
325 wickets
Ashes hero
May he rest in peace. pic.twitter.com/EsqgYX8qAL
— ICC (@ICC) December 4, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>বব উইলিসের প্রয়াণে শোক প্রকাশ করেছ আইসিসি। স্যার ভিভিয়ান রিচার্ডস, জিওফ্রি বয়কট সহ বিশ্বের ক্রিকেট লেজেন্ডরাও বব উইলিসের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Click it and Unblock the Notifications