কনুইয়ে অস্ত্রোপচার, ভারতের বিরুদ্ধেও আর্চারের ফেরা নিয়ে জল্পনা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন। সাসেক্সের হয়ে কাউন্টিতে খেলতে নেমে বোলিং করার সময় যন্ত্রণা অনুভব করেছিলেন জোফ্রা আর্চার। তারপরই তাঁকে কিউইদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের দলে না রাখার সিদ্ধান্ত নেন নির্বাচকরা। কনুইয়ের চোট এবার আর্চারের ভারতের বিরুদ্ধে নামা নিয়েও সংশয় তৈরি করল।

জরুরি অপারেশন

জরুরি অপারেশন

বুধবারই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে কনুইয়ের চোট দেখাতে গিয়েছিলেন আর্চার। আগামীকালই তাঁর অস্ত্রোপচার করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। কনুইয়ের জয়েন্টে সমস্যা চিহ্নিত হয়েছে। অপারেশন ছাড়া পথ খোলা নেই। বিশেষ করে টি ২০ বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজ চলতি বছরেই থাকায় ঝুঁকি নিতে চায়নি ইসিবি। তবে এই অস্ত্রোপচারের কারণে ইংল্যান্ডের হয়ে ফের তিনি কবে মাঠে নামতে পারবেন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

চোট নিয়ে

চোট নিয়ে

ইংল্যান্ডের বোলিং কোচ জন লুইস একটি ব্রিটিশ সংবাদপত্রকে জানিয়েছেন, আর্চারের কনুইয়ের জয়েন্টে যে ধরনের চোট ধরা পড়েছে তা সাধারণভাবে ফাস্ট বোলারদের গোড়ালিতে দেখা যায়। সেই চোট সারিয়ে ফিটও হয়ে যান বোলাররা। তাই এটা খুব যে বড় ব্যাপার তা নয়। আমরা চাইছি আর্চারের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার অনেকদিন চলুক। অপারেশনের পর কিছুটা সময় গেলেই তিনি ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন।

মাঠের বাইরে

মাঠের বাইরে

২০২০ সালের গোড়ায় কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আর্চারের কনুইয়ের সমস্যা প্রথম দেখা দেয়। স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ায় ওই সিরিজে খেলা হয়নি। এই চোট পাওয়ার পর থেকে আজ অবধি ৬টি টেস্টে ১২টি উইকেট পেয়েছেন তিনি। ২০২০ সালের আইপিএলে খেললেও এবার আইপিএলে খেলতে পারেননি। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজেও এই চোট তাঁকে ভুগিয়েছে। টি ২০ সিরিজ খেলেই তাই দেশে ফেরেন। সেখানে আবার পড়েন ফিশ ট্যাঙ্ক দুর্ঘটনার কবলে। তখন হাতেও ছোটো অস্ত্রোপচার হয়েছিল তাঁর। কনুইয়ের চোট বিশ্রাম ও কর্টিজন ইঞ্জেকশন নিলেই সেরে যাবে বলে আশায় ছিল ইসিবি। তবে সাসেক্সের হয়ে খেলার সময়ই ফের চোট স্পষ্ট করে দেয় অপারেশনের সম্ভাবনা। কবে তিনি মাঠে ফিরতে পারবেন সে বিষয়ে ইসিবিও নিশ্চিত নয়। তবে ইসিবি আশায়, ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ চলাকালীনই তিনি খেলার মতো জায়গায় চলে আসবেন।

বিকল্পের সন্ধান

বিকল্পের সন্ধান

ইংল্যান্ডের টেস্ট দলের প্রথম একাদশের নিয়মিত বেশ কয়েকজন চোটের কারণে বা বিশ্রামে থাকায়, দেশের হয়ে নিজেদের প্রমাণের সেরা সুযোগ পাবেন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো খেলা ক্রিকেটাররা। তাঁদের অনেকেই রিজার্ভ হিসেবে দলের সঙ্গে আগেও থাকায় সেই অভিজ্ঞতা ও শিক্ষা কাজে লাগানোর সুযোগ পেতে চলেছেন। অধিনায়ক জো রুটের পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের ঘোষিত ১৫ সদস্যের দলে রয়েছেন জেমস অ্যান্ডারসন, জেমস ব্রেসি, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জ্যাক ক্রলি, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ক্রেগ ওভারটন, অলি পোপ, অলি রবিনসন, ডম সিবলি, অলি স্টোন এবং মার্ক উড। আইপিএল নিলামের আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন উড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+