Bishen Singh Bedi: প্রয়াত বেদীকে শেষ বিদায় কপিলদের, শ্রদ্ধা জানালেন বিদেশি দলের সাপোর্ট স্টাফও
সোমবারই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বিষেণ সিং বেদী। মঙ্গলবার প্রয়াত প্রাক্তন ক্রিকেটারের শেষকৃত্য সম্পন্ন হল। দিল্লিতে পারিবারিক রীতি মেনেই বিষেণ সিং বেদীর শেষকৃত্য সম্পন্ন হল। বেদীকে শেষ বিদায় জানাল ভারতীয় ক্রিকেট মহল। বেদীর শেষযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব থেকে আশিস নেহেরার মতো প্রাক্তন ক্রিকেটাররা।
ভারতীয় ক্রিকেট দলের অন্য়তম সেরা লেফট আর্ম স্পিনার তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিষেণ সিং বেদি সোমবার (২৩ অক্টোবর, ২০২৩) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃ্ত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। ১৯৬৬ সালে কলকাতার এই ইডেন গার্ডেন্সেই আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ করেছিলেন বেদী। দেশের হয়ে তিনি ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন।

বেদীকে শ্রদ্ধা জানিয়ে কপিল দেব বলেন, 'আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি এবং আমরা সবাই একদিন চলে যাব, কিন্তু খুব কম লোকই একটি চরিত্র নিয়ে আসে, এবং যাদের চরিত্র আছে তারা সফল হয়। বেদীর প্রয়াণ ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ক্ষতি, মহান ক্রিকেটার যেমন ছিলেন তার চেয়েও বড়ো মানুষ ছিলেন তিনি। তিনি ছিলেন আমার অধিনায়ক, আমার পরামর্শদাতা, আমার সবকিছু।'

উল্লেখযোগ্য ভাবে বেদীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন অজয় জাদেজা। যিনি বর্তমানে আফগানিস্তান দলের পরামর্শদাতা। আবেগে, স্মরণে চোখের জেল বিষেণ সিং বেদীকে শেষ শ্রদ্ধা জানাল ভারতীয় ক্রিকেট মহল। দিল্লি ক্রিকেট সংস্থার পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
১৯৬৬ সালে ভারতীয় দলের হয়ে অভিষেক হয় তাঁর। প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৬৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভারতের হয়ে ৬৭টি টেস্ট ও ১০টি এক দিনের ম্যাচ খেলেছেন বেদী। টেস্টে নিয়েছেন ২৬৬টি উইকেট। ভারতের সর্বকালের সেরা স্পিনারদের নাম করলেই অনিল কুম্বলের পাশাপাশি নাম উঠে আসে বেদীরও। বিষেণ সিং বেদী মানেই স্পিনের মায়াজাল। ভারতীয় ক্রিকেট।

বেদীর প্রয়াণে একটা অধ্যায়ের সমাপ্তি হল ভারতীয় ক্রিকেটে। মহা নবমীর দুপুরেই বর্তমান থেকে প্রাক্তনদের ভিড়ে মিশে গেলেন বেদী।তারার দেশে ভালো থাকবেন বিষেণ সিং বেদী।












Click it and Unblock the Notifications