একক দক্ষতায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জেতানোর লক্ষ্যে আজ নামছেন কোহলি

ব্রিটিশদের জয়ের মাঝে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ১৯৪ রান তাড়া করতে গিয়ে অর্ধেক ব্যাটসম্যান ভারতের ফিরে গিয়েছেন। ১১০ রান তুলতে গিয়ে ৫ উইকেট হারিয়েছে ভারত। জয় পেতে আর প্রয়োজন ৮৪ রান। হাতে ৪ উইকেট। এই ম্যাচে জয় তুলে নিতে পারে ইংল্যান্ডও। তবে ব্রিটিশদের জয়ের মাঝে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

একক দক্ষতায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জেতানোর লক্ষ্যে আজ নামছেন কোহলি

প্রথম ইনিংসে অনবদ্য ১৪৯ রান করার পরে দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে অপরাজিত রয়েছেন কোহলি। ষষ্ঠ উইকেটে ১৮ রানে তাঁর সঙ্গী উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক।

এদিন মধ্যাহ্নভোজের বিরতির মাঝেই পরিষ্কার হতে শুরু করবে কারা প্রথম টেস্টে জয় তুলে নেবে। এখনও ২দিন খেলা বাকী রয়েছে। ফলে ফলাফল অবশ্যই আসবে। যাঁরা জিতবে, পাঁচ টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাবে।

এদিন শেষ স্বীকৃত জুটি বলতে রয়েছেন কোহলি ও কার্তিকই। তারপরে হার্দিক পাণ্ডিয়া থাকলেও তিনি ইংল্যান্ডের বোলিংয়ের বিরুদ্ধে কতটা স্বচ্ছ্বন্দ তা পরিষ্কার নয়। ফলে যা করার কোহলিকেই করতে হবে। দীনেশ পুরনো ফর্ম ধরে রাখতে পারলে কোহলি কিছুটা আশ্বস্ত হবেন। ইংল্যান্ডের পেস ব্যাটারির চার অস্ত্র জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, বেন স্টোকস ও স্যাম কারানরা ভালো ফর্মে রয়েছেন।

প্রথম ইনিংসে অশ্বিন ৪টি ও শামি ৩টি উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে ইশান্ত শর্মা ৫টি ও অশ্বিন ৩টি উইকেট নিয়েছেন। স্পিন, পেস দুই বিভাগেই ভারতের বোলাররা ইংল্যান্ডকে আটকে রেখেছে। এবার কোহলি অ্যান্ড কোং ব্যাট হাতে নিজেদের কাজ করলেই হাসি ফুটবে ক্রিকেটপ্রেমীদের মুখে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+