অভিষেক ম্যাচেই অবিশ্বাস্য ইনিংস খেলে রঞ্জি ট্রফিতে জাতীয় রেকর্ড তৈরি করলেন বিহারের এই ক্রিকেটার

অভিষেক ম্যাচেই অবিশ্বাস্য ইনিংস খেলে রঞ্জি ট্রফিতে দুরন্ত রেকর্ড তৈরি করলেন বিহারের এই ক্রিকেটার

করোনার কারণে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে রঞ্জি ট্রফি। সব দু'দিন হয়েছে ঘরোয়া ক্রিকেটের প্রিমিয়াম টুর্নামেন্ট ফিরেছে স্বমহিমায়, তার মধ্যেই তৈরি হয়ে হয়ে গেল এক অনন্য রেকর্ড। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে ট্রিপল সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড তৈরি করলেন বিহারের তরুণ ব্যাটসম্যান সাকিবুল গণি। রঞ্জির প্লেট গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার কলকাতায় যাদবপুর ক্যাম্পসের মিজোরামের মুখোমুখি হয়েছিল বিহার। সেই ম্যাচেই এই নজির স্পর্শ করলেন তরুণ গণি।

অভিষেক ম্যাচেই অবিশ্বাস্য ইনিংস খেলে রঞ্জি ট্রফিতে দুরন্ত রেকর্ড তৈরি করলেন বিহারের এই ক্রিকেটার

প্লেট গ্রুপের ম্যাচে মিজোরামের বিরুদ্ধে শুরুতেই পর পর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বিহার। একটা সময়ে বিহারের রান ছিল ৭১/৩। এই অবস্থায় প্রতিবেশী রাজ্যের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন গণি। বাবুল কুমারের সঙ্গে চতুর্থ উইকেটে ৫৩৯ রানের পার্টনারশিপ গড়েন সাকিবুল গণি। তাঁর ব্যাট থেকে আসে ৩৪১ রান। ৫৬টি চার এবং দু'টি ছয়ের সৌজন্যে ৪০৫ বলে ৩৪১ রানের ইনিংস খেলেন গণি। এই ট্রিপল সেঞ্চুরির সৌজন্যে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেকে ত্রি-শতরান করলেন সাকিবুল গণি।

এই ট্রিপল সেঞ্চুরির সৌজন্যে ২০১৮ সালে মধ্যপ্রদেশের অজয় রোহেরা রেকর্ড ভেঙে দিলেন গণি। ২০১৮/১৯ রঞ্জি ট্রফিতে হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচে ২৬৭ রানের ইনিংস খেলেছিলেন অজয় রোহেরা।

ব্যক্তিগত মাইলস্টোনের পাশাপাশি বাবুল কুমারের সঙ্গে এ দিন চতুর্থ উইকেটে ৫৩৯ রানের পার্টনারশিপ গড়েন গণি। গণির পাশাপাশি এই ইনিংসে বড় রান পেয়েছেন বাবুল কুমার। ডবল সেঞ্চুরি করেন তিনি। শেষ পর্যন্ত ২২৯ রানে অপরাজিত ছিলেন তিনি। ২৭টি চার এবং একটি ছয়ের সৌজন্যে ৩৯৮ বলে ২২৯ রানের ইনিংস খেলেন বাবুল। এছাড়া অপরাজিত অর্ধশতরান করেন উইকেটরক্ষক বিপিন সৌরভ।

বাবুল এবং সাকিবুলের সৌজন্যে ৬৮৬/৫ রানে ইনিংস ঘোষণা করে বিহার। সাকিবুল, বাবুল, বিপিন রান পেলেও বিহারের টপ অর্ডার এই ম্যাচে রান পাননি। দুই ওপেনারের মধ্যে রিষভের ব্যাট থেকে আসে ৩৮ রান। রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন মঙ্গল মাহরুর। তিন নম্বের ব্যাট করতে নামা লক্ষ্ণণ রাজা করেন ২৫ রান। প্রথম বলেই প্য়াভিলিয়নে ফিরে যান সচিন কুমার। মিজোরামের হয়ে সর্বাধি দু'টি উইকেট পান বর্ষীয়ান স্পিনার ইকবাল আবদুল্লা। একটি করে উইকেট পান রালতে, লালবিয়াকভেলা এবং তারুবার কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+