Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Hardik Pandya: নরম হল নাতাশার মন! টি২০ বিশ্বকাপ শুরুর আগে জোড়া স্বস্তি হার্দিক পাণ্ডিয়ার

টি২০ বিশ্বকাপের আগে জোড়া স্বস্তি ভারতীয় দলের সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার। আইপিএলের ব্যর্থতা কাটিয়ে একদিকে যেমন ফর্মে ফিরেছেন তেমনই পারিবারিক দিক থেকেও স্বস্তি পেলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার। হার্দিক-নাতাশার বিচ্ছেদ জল্পনার মধ্যেই নয়া টুইস্ট।

বেশ কিছু সময় ধরেই ভারতীয় ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়ার এবং অভিনেত্রী নাতাশা স্টানকোভিচের সংসার ভাঙার গুঞ্জনে উত্তাল সংবাদমাধ্যম। যদিও এখনও পর্যন্ত এই তারকা জুটির তরফ থেকে কোনও সরকারিভাবে কোনও বিবৃতি আসেনি। তবে সম্প্রতি নেটিজেনরা লক্ষ্য করেন, নিজের নামের পাশ থেকে পান্ডিয়া পদবী সরিয়ে দিয়েছেন নাতাশ। এর ফলে হার্দিকের সঙ্গে তাঁর সংসার ভাঙার জল্পনা তুঙ্গে পৌঁছয়।

অবশেষে নাতাশার সোশ্যাল মিডিয়ায় ফিরে এল তাঁর সঙ্গে হার্দিকের বিবাহের ছবিগুলি। যা বেশ কিছুদিন ধরেই উধাও ছিল। সঙ্গে সঙ্গে ভক্তরা কমেন্ট করতে শুরু করেছেন। তাহলে কি বিবাহবিচ্ছেদের জল্পনা উড়িয়ে ফের একসঙ্গে ফিরবেন দুজনে? আশায় ক্রিকেট সমর্থকরা। নাতাশার এই কর্মকাণ্ড অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

২০২০ সালের মে মাসে হার্দিক ও নাতাশার বিয়ে হয়। তাঁদের তিন বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। তার নাম অগস্ত্য। সমাজমাধ্যমে মাঝেমধ্যেই স্ত্রী ও সন্তানকে নিয়ে ছবি, ভিডিয়ো পোস্ট করতেন হার্দিক। তাঁর খেলা দেখতে মাঠেও যেতেন নাতাশা। এবার তাঁকে মাঠে একদিনের জন্যও দেখা যায়নি। ফলে জল্পনার পারদ বাড়ে।

এমন খবরও উঠে আসে, বিবাহবিচ্ছেদের বিষয়টি সত্যি হলে হার্দিকের সম্পত্তির ৭০ শতাংশের মালিক হবেন নাতাশা ও তাঁর শিশুপুত্র অগস্ত্য। এর মাঝেই সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট নাতাশার। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ''খুব শীঘ্রই কেউ পথে বসতে চলেছেন।''

যদিও বিশ্বকাপ শুরুর আগে নাতাশার মন বদল স্বস্তিতে রাখবে হার্দিককে। নাতাশার এই কাজের পরে হার্দিক ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে নাতাশা ছবি ফিরিয়ে আনলেও তিনি প্রোফাইলে পাণ্ডিয়া নামটা ফেরাননি। সেটা একই রয়েছে।

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নজর ছি‌ল অল রাউন্ডার হার্দিকের দিকে। কারণ শুধু ব্যাটিং নয় এই বিশ্বকাপের বল হাতেও কার্যকরী ভূমিকা নিতে হবে পাণ্ডিয়াকে।হার্দিক পাণ্ডিয়া ২টি চার ও চারটি ছয়ের সৌজন্যে ২৩ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন।হার্দিক পাণ্ডিয়া ৩ ওভারে ৩০ রান দিয়ে ১টি করে উইকেট পেয়েছেন। প্রস্তুতি অল রাউন্ডার হার্দিক কিন্তু স্বস্তিতেই রাখলেন টিম ম্যানেজমেন্টকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+