BCCI: রোহিত, বিরাটদের নিয়ে মতবিরোধ! সেই জটেই আটকে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি? ভাগ্য খুলবে কাদের?

BCCI: বিসিসিআইয়ের তরফে আজ মহিলা ক্রিকেটারদের বার্ষিক চুক্তি প্রকাশ করা হলো। যদিও এখনও প্রকাশ করা হলো না পুরুষ ক্রিকেটারদের চুক্তির বিষয়টি।

সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, রোহিত শর্মা, বিরাট কোহলিদের কোন বিভাগে রাখা হবে তা নিয়ে মতভেদ রয়েছে বোর্ডকর্তাদের মধ্যে। যদিও কয়েক দিনের মধ্যেই চুক্তির তালিকা প্রকাশের সম্ভাবনা।

BCCI

রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা গত বছর টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। ফলে খেলছেন ২টি ফরম্যাটে। তা সত্ত্বেও তাঁদের এ প্লাস (A+) ক্যাটাগরিতে রাখা হবে কিনা চর্চা চলছে তা নিয়েই। গত বছর এই তিন ক্রিকেটারের সঙ্গে জসপ্রীত বুমরাহ ছিলেন সর্বোচ্চ ক্যাটাগরিতে।

উল্লেখ্য, আজ প্রকাশিত মহিলাদের চুক্তিতে তিনটি ক্যাটাগরিতে ১৬ জনের নাম রয়েছে। গত বছর পুরুষ ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের বাৎসরিক চুক্তিতে নাম ছিল ৩০ জনের। এবার সেই সংখ্যা বাড়ানো হবে কিনা সেটা নিয়েও বোর্ডের অন্দরে চিন্তাভাবনা চলছে।

এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা বোর্ডের সঙ্গে বার্ষিক ৭ কোটি টাকায় চুক্তিবদ্ধ থাকেন। এ, বি ও সি ক্যাটাগরির জন্য এই পরিমাণ যথাক্রমে ৫ কোটি, ৩ কোটি ও ১ কোটি টাকা। এই চুক্তির তালিকা তৈরি করে বোর্ডের নির্বাচকমণ্ডলী, দলের হেড কোচ ও বোর্ড সচিবের সঙ্গে কথা বলে।

তারপর সেই তালিকা পাঠানো হয় বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলে অনুমোদনের জন্য। যদিও রোহিত, বিরাট ও জাদেজাকে সর্বোচ্চ ক্যাটাগরিতে রাখা নিয়ে সকলে সহমত নন। এই এ প্লাস ক্যাটাগরিতে তাঁদেরই রাখা হয় যাঁরা তিন ফরম্যাটের দলে অটোমেটিক চয়েস। কিন্তু সমস্যা হলো, এই তিনজন এখন আর তিন ফরম্যাটে খেলেন না।

যদিও বোর্ডের প্রভাবশালী অংশ চাইছে এ প্লাস ক্যাটাগরিতে কোনও বদল না আনতে। রবিচন্দ্রন অশ্বিন আগের তালিকায় এ ক্যাটাগরিতে ছিলেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে টি২০ দলের সহ অধিনায়কত্ব করা অক্ষর প্যাটেল বি থেকে এ গ্রুপে উঠে আসতে চলেছেন।

শ্রেয়স আইয়ারের নাম বোর্ডের চুক্তিতে থাকবে। তিনি চলতি মরশুমে ১১টি ওডিআই খেলেছেন দেশের হয়ে। বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে থাকার মাপকাঠি হলো, কোনও প্লেয়ারকে তার ঠিক আগের ক্যালেন্ডার ইয়ারে তিনটি টেস্ট বা ৮টি ওডিআই বা ১০টি টি২০ আন্তর্জাতিক খেলতে হবে। he

নজর থাকবে যশস্বী জয়সওয়ালের দিকে। তিনি তিন ফরম্যাটেরই প্লেয়ার। ফলে বি থেকে তাঁর এ-তে উত্তরণ ঘটতে পারে। আকাশ দীপ ও সরফরাজ খানের নাম থাকতে পারে সি ক্যাটাগরিতে। আকাশ সাতটি টেস্ট ও সরফরাজ তিনটি টেস্ট খেলেছেন ক্যালেন্ডার ইয়ারে।

নীতীশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলেছেন। পাঁচটি টেস্টের পাশাপাশি তিনি চারটি টি২০ আন্তর্জাতিকও খেলে ফেলেছেন। ফলে নীতীশ ঢুকে পড়তে পারেন সি ক্যাটাগরিতে। মাপকাঠি অনুযায়ী, বার্ষিক চুক্তির বাইরে থাকার কথা শার্দুল ঠাকুর ও ঋতুরাজ গায়কোয়াড়ের। যদিও বোর্ডকর্তাদের সঙ্গে কথা বলে তাঁদের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকায় রাখাও হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+