২ সপ্তাহ ধরে চলবে অস্ট্রেলিয়ার বিগ বাশ টি-টোয়েন্টির ফাইনাল, কেন জেনে নিন
আগামী মরশুমে বিগ বাশ টি-টোয়েন্ট লিগের খোলনলচে পরিবর্তন করতে চলেছে অস্ট্রেলিয়া। খানিকটা আইপিএলের ধাঁচেই, সঙ্গে স্বকীয়তা যোগ করে এক অন্য ধারার টুর্নামেন্ট ফর্ম্যাট প্রস্তুত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আগামী মরশুমে বিগ বাশ টি-টোয়েন্ট লিগের খোলনলচে পরিবর্তন করতে চলেছে অস্ট্রেলিয়া। খানিকটা আইপিএলের ধাঁচেই, সঙ্গে স্বকীয়তা যোগ করে এক অন্য ধারার টুর্নামেন্ট ফর্ম্যাট প্রস্তুত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তা কী রকম, এক নজরে দেখে নেওয়া যাক।

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
কী নিয়ম
বিগ বাশে লিগের ম্যাচগুলি আগে ঠিক যেভাবে হত, সেই কায়দাতেই অনুষ্ঠিত হবে। লিগ শেষে শুরু হবে নক আউট স্টেজের খেলা। সেখানে হবে পাঁচটি ম্যাচ। আলাদা নামে প্রতিটি ম্যাচই ফাইনাল হিসেবে গণ্য হবে। দুই সপ্তাহ ধরে চলবে এই লড়াই। ২০২০-র ৩০ জানুয়ারি থেকে বিগ বাশ লিগের ফাইনাল স্টেজ শুরু হবে বলে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে।

দ্য এলিমিনেটর
২০২০-র ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই ম্যাচ। লিগ পর্যায়ে চতু্র্থ ও পঞ্চম স্থানে শেষ করা দুটি দলের মধ্যে লড়াই হবে। যে দল হারবে তারা প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে।

দ্য কোয়ালিফায়ার
৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ম্য়াচ। লিগ পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থানে শেষ করা দুটি দল একে অপরকে টক্কর দেবে।

দ্য নক-আউট
এলিমিনেটর জয়ী দল লিগ পর্যায়ে তৃতীয় স্থানে শেষ করা দলের বিরুদ্ধে খেলতে নামবে। ম্যাচ হবে ১ ফেব্রুয়ারি। যে দল হারবে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে।

দ্য চ্য়ালেঞ্জার
নক-আউট গেমের জয়ী দলের বিরুদ্ধে খেলতে নামবে কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল। ৬ ফেব্রুয়ারি হবে এই ম্যাচ।

দ্য ফাইনাল
৮ ফেব্রুয়ারি কোয়ালিফায়ার জয়ী দলের বিরুদ্ধে খেলবে নক আউট জয়ী দল।
এই নিয়মে লিগ পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থানে শেষ করা দল দুটি বিগ বাশের মেগা ফাইনালে পোঁছতে দুটি সুযোগ পাবে বলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications