বিগ ব্যাশে টসে সাহায্য করল মারণ রোগে আক্রান্ত খুদে
অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেট লিগে মন ভালো করা দৃশ্য। টস করতে এগিয়ে এল ব্রেন ক্যান্সারে আক্রান্ত খুদে। ব্রিসবেন হিট বনাম হোবার্ট হারিকেন্সের ম্যাচে এমন দৃশ্য দেখা গিয়েছে।
অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেট লিগে মন ভালো করা দৃশ্য। টস করতে এগিয়ে এল ব্রেন ক্যান্সারে আক্রান্ত খুদে।
ব্রিসবেন হিট বনাম হোবার্ট হারিকেন্সের ম্যাচে এমন দৃশ্য দেখা গিয়েছে। যেখানে ব্য়াট ফ্লিপ করে টস করার মুহূর্তে পাঁচ বছরের খুদে স্লাটার ওয়ালকার টস করতে সাহায্য করে।
মারণ রোগে আক্রান্ত এই সমর্থক ব্রিসবেন হিট দলের বড় ভক্ত। গাব্বায় ম্যাচ শুরু আগে তাই তার হাতেই টসের ব্যাটটি তুলে দেওয়া হয়।
খুদে এই ক্রিকেটভক্ত অবশ্য ভারী ব্যাটটি নিয়ে সামাল দিতে পারেনি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিট দলের অধিনায়ক ক্রিস লিন খুদে ক্রিকেটভক্তের হাত থেকে ব্যাট সংগ্রহ করে নিয়ে ফ্লিপ করেন। হোবার্ট হ্যারিকেন্স টস জিতে ব্যাটিং নিয়ে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান হাঁকায়। দলের হয়ে অধিনায়ক ম্যাথু ওয়েড ৬১ রান করেন।
Assisting with the bat flip tonight is 5yo Slater Walker. Unfortunately, Slater is suffering from brain cancer, but is a massive @HeatBBL fan and is the guest of honour at the Gabba tonight.
Enjoy the match, Slater! 🙏 #BBL09 https://t.co/vudQK7bN5z
— KFC Big Bash League (@BBL) January 9, 2020
এদিন আইপিএলে কেকেআরের হয়ে খেলতে চলা টম ব্যান্টন বড় রান পেলেন না। ১৭ ম্যাচে ব্যান্টন ১৭ রান পান। ১টি চার ও ১টি ছয় হাঁকিয়েছেন। তিনি এর আগে বিগ ব্যাশ লিগে এক ওভারে ৫টি ছক্কা হাঁকিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন।
Click it and Unblock the Notifications