গায়ে হলুদ থেকে মেহেন্দি , বর বেশ থেকে যুগল 'নুভি'-র বিয়ের সব মুহূর্তের ছবি দেখুন

বৃহস্পতিবারই ছাদনাতলায় ভুবনেশ্বর কুমার, তার আগে থেকেই ভুবির বাড়িতে উৎসবের বান ডেকেছে। 

ভারতীয় ক্রিকেটে এখন প্রেমের নয় বিয়ের মরশুম। দীর্ঘদিনের প্রেমিক-প্রেমিকা জাহির -সাগরিকার বিয়ে-র পরই সানাই বেজে গেল ভুবনেশ্বর কুমারের।

ভুবির বিয়ে

বৃহস্পতিবার থেকে নুপূর নাগরের সঙ্গে নতুন পার্টনারশিপ শুরু করলেন ভুবি। তার আগে নিজে মজে প্রাক বিবাহ অনুষ্ঠানে। ভুবনেশ্বর কুমারের বাড়িতেও আনন্দের জোয়ার। অতিথি অভ্যাগত সকলের উপস্থিতিতে বাড়িতে জমজমাট উৎসব। কখনো কখনো ঢোলের তালে আত্মীয় স্বজনদের সঙ্গে নিজের বিয়েতে নিজেই নেচে নিলেন স্পিডস্টার। নিজের বোলিংয়ে বিপক্ষের ব্যাটসম্যানকে নাচানো এক আর, নিজে -র বিয়েতে নিজে নাচার মজাই আলাদা।

ছিল মেহেন্দি অনুষ্ঠান

এদিকে সঙ্গীতের পাশাপাশি ছিল মেহেন্দি অনুষ্ঠান। শুধু নূপুরই নন, ভুবিও স্ত্রী-র নামে মেহেন্দি পড়েন। যে হাতে দুরন্ত গতির বল ছোঁড়েন মেহেন্দির রঙে রেঙে তা একেবারেই অন্যরকম দেখতে লাগছিল।

গায়ে হলুদ

গায়ে হলুদের অনুষ্ঠানও। সব অনুষ্ঠানেই হাসিমুখে হাজির ছিলেন ভারতীয় দলের তারকা পেসার। গায়ে হলুদ অনুষ্ঠানেও একইরকম সপ্রতিভ ছিলেন ভুবনেশ্বর কুমার।

মেয়েও তৈরি

একদিকে যেমন ভুবনেশ্বর কুমার তৈরি হচ্ছিলেন , ঠিক তেমনিই তৈরি হচ্ছিলেন নুপূর নাগরও। মেহেন্দি ভর্তি হাতে আরও সুন্দরী হয়ে উঠেছিলেন ভুবি-র 'বেটার হাফ'।

বর বেশে ভুবি

একদম রীতি মেনে মাথায় পাগড়ি, গলায় মালা পড়ে বর বেশে ভুবনেশ্বর কুমারকে দেখলে ফ্যানরা নিঃসন্দেহে চমকে যাবেন।

পাত্র-পাত্রী এক ফ্রেমে

অবশেষে এক ফ্রেমে ধরা দিলেন ভুবি ও তাঁর পত্নী নুপূর। ছবি তো নয় পুরো একেবারে জুটি তে লুটি।

ওয়ান ইন্ডিয়া বাংলার শুভেচ্ছা

ওয়ান ইন্ডিয়া বাংলার শুভেচ্ছা

দু'জনের ভবিষ্যত পথ হয়ে উঠুক স্বপ্নমধুর প্রার্থনা ওয়ান ইন্ডিয়া বাংলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+