হ্যামস্ট্রিংয়ে চোট, আগামী তিন ম্যাচ ছিটকে গেলেন ভুবি
পাকিস্তান ম্যাচে ভারত বড় জয় পেলেও ফের একবার বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া।
পাকিস্তান ম্যাচে ভারত বড় জয় পেলেও ফের একবার বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া ম্যাচের পর শিখর ধাওয়ান আঙ্গুলের চোটে ছিটকে দেওয়ার পর এদিন পাকিস্তান ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট ভুবনেশ্বর কুমারকে দল থেকে ছিটকে দিল।

এদিন ভারতীয় বোলিংয়ের সময় ২.৪ ওভার বল করার পরই হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান ভুবনেশ্বর কুমার। তিনি আর মাঠে ফেরেননি। ম্যাচ শেষে অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, আগামী ২-৩টি ম্যাচ ভুবনেশ্বর কুমার খেলতে পারবেন না। তাঁর জায়গায় দলে জায়গা পাবেন মহম্মদ শামি।
বল করার সময় রান আপের ফলো থ্রু-তে পা পিছলে যায় ভুবনেশ্বর কুমারের। তারপর তিনি মাঠ থেকে বেরিয়ে যান। ম্যাচ শেষের পর কোহলি জানিয়েছেন, আগামী তিনটি ম্যাচে - আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধে ভুবনেশ্বরকে পাওয়া যাবে না। তাঁর জায়গায় দলে আসবেন মহম্মদ শামি।
একদিকে ব্যাটিংয়ে শিখর ধাওয়ানের চোট, অন্যদিকে বোলিংয়ের অন্যতম স্তম্ভ ভুবনেশ্বরের চোট ভারতীয় দলকে নিঃসন্দেহে ব্যাকফুটে ফেলে দিল। এদিন শিখরের পরিবর্তে খেলতে নামা বিজয় শঙ্কর ভালো খেলেছেন। ওপেনিংয়ে কেএল রাহুল ধাওয়ানের অভাব পূরণ করেছেন। এখন দেখার ভুবনেশ্বরের অভাব শামি বোলিংয়ে পূরণ করতে পারেন কিনা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications