এই মেয়েতেই মজেছে তাঁর মন, বান্ধবীর ছবি প্রকাশ করে বললেন ভুবি
ভারতীয় বোলিং ব্রিগেডের দায়িত্ব দারুণভাবে সামলাচ্ছেন ভুবনেশ্বর কুমার। পাশাপাশি আরও একটা দায়িত্ব সামলাচ্ছেন ভুবি।
ভারতীয় দলের অন্যতম লাইফলাইন তিনি। ভুবনেশ্বর কুমার। নতুন বল হাতে বিপক্ষকে বধ করা থেকে ডেথ ওভার বোলিং সবেতেই দায়িত্ব সামলান নিপুণভাবে। তাঁর বোলিং রহস্য ভেদ করতে বিপক্ষের ব্যাটসম্যানরা ইদানিং দারুণ নাস্তানাবুদ হচ্ছেন। বোলিং রহস্যের মত ব্যক্তিগত জীবনেও রহস্য করতে বেশ ভালবাসছেন ভুবি।

ভুবি যখন একা
দিনকয়েক আগে ভুবনেশ্বর কুমার সোশ্যাল সাইটে নিজের একটি ডিনার ডেটের ছবি দিয়েছিলেন। আর ট্যাগ লাইন রেখেছিলেন 'ফুল পিক সুন'- অর্থাৎ পুরো ছবি খুব শীঘ্রই আসছে। তখন থেকে ভুবির ডাইনিং ডেটের পার্টনারকে নিয়ে তখন থেকেই তৈরি হয়েছিল ঔৎসুক্য।

সাসপেন্স ওভার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে আগুনে বোলিংয়ের পর ভুবি এখন বেশ ফুরফুরে মেজাজে। এবার তিনি নিজের ছবির বাকি অংশ প্রকাশ করলেন। ছবিতে দেখা যাচ্ছে ভুবির বান্ধবীকে। ছবিতে বান্ধবীকে ট্যাগও করেছেন ভুবি।

ছবির ক্যাপশানও অনবদ্য
ছবির ক্যাপশনও অনবদ্য ছিল বলা ছিল ছবির বেটার হাফ এবার সামনে এল। বেটার হাফ দ্বর্থ্যবোধক। বেটার হাফের নাম নুপূর নগর।

কে এই নুপূর নগর
তাঁর সোশ্যাল সাইট প্রোফাইল সূত্রে যা জানা যাচ্ছে তাতে তিনি একজন ব্যাঙ্কার। গুজরাটের ভাদোদরার মেয়ে তিনি।

সোশ্যাল সাইট প্রোফাইলে স্ট্যাটাস
সোশ্যাল সাইটে অবশ্য নুপূর নগর নিজেকে এখনও সিঙ্গল বলে দাবি করছেন। তবে ভুবির সিক্রেট আউটের পর কোনও বদল আসে কিনা প্রোফাইলে সেটাই দেখার।

ভারতীয় ক্রিকেটে আবার বিয়ে
বেটার হাফ বলে যখন ভুবনেশ্বর কুমার পরিচয় দিয়েছেন তখন নিশ্চয় বিয়ে লাগল বলে। তার মানে যুবরাজ সিংয়ের পর ফের বাজবে সানাই।












Click it and Unblock the Notifications