সুখবর! ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে ইন্ডোর নেটে বল করলেন ভুবি

ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডের ইন্ডোর নেটে বল করতে দেখা যায় ভারতের স্ট্রাইক বোলার ভুবিকে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামার আগে ভারতীয় দলের জন্য সুখবর। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডের ইন্ডোর নেটে বল করতে দেখা যায় ভারতের স্ট্রাইক বোলার ভুবিকে। তবে কী তিনি চোট সারিয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলতে পারবেন, সে ব্যাপারে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে কিছু জানানো হয়নি।

সুখবর! ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে ইন্ডোর নেটে বল করলেন ভুবি

ইন্ডোর নেটে ভুবনেশ্বর কুমারের বোলিংয়ের ভিডিও টুইটারে পোস্ট করেছে বিসিসিআই। তার উপর লেখা হয়েছে, দেখুন কে নেটে ফিরে এসেছে। বিসিসিআইয়ের টুইট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

১৬ জুন এই ওল্ড ট্রাফোর্ডেই পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলার সময় ভুবনেশ্বর কুমারের পায়ের বাঁ পায়ের পেশীতে টান ধরে। নিজের তৃতীয় ওভার শেষ না করেই মাঠে ছেড়ে উঠে যান ভুবি। তাঁর সেই ওভার শেষ করেন বিজয় শঙ্কর। বিশ্বকাপে নিজের প্রথম বলে উইকেটও নেন ভারতের অল-রাউন্ডার।

Look who's back in the nets 💪💪#TeamIndia #CWC19 pic.twitter.com/m8bqvHBwrn
— BCCI (@BCCI) June 25, 2019

অন্যদিকে, চোটের কারণে সাউদাম্পটনে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি ভুবনেশ্বর কুমার। সেদিন তাঁর বদলে মাঠে নামা মহম্মদ শামি ম্যাচের শেষ ওভারে হ্যাটট্রিক সহ মোট মোট ৪ উইকেট নেন। ভুবনেশ্বর কুমার সুস্থ হয়ে উঠলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইনফর্ম শামিকে বাদ দেওয়া উচিত নয় বলেই ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মত। সেক্ষেত্রে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+