ভরত অরুণই হচ্ছেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ, বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা
ভরত অরুণই হচ্ছেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ, বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা
রবি শাস্ত্রীকেই আরও একবার টিম ইন্ডিয়ার হেড কোচ বাছা হয়েছে। দলের সহকারি কোচ নির্বাচনের প্রক্রিয়াও শুরু হয়েছে সোমবার থেকে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ বাছাইয়ের কাজ শুরু করেছে এমএসকে প্রসাদ নেতৃত্বাধীন বিসিসিআই-র নির্বাচন কমিটি। এই তিন বিভাগে চাকরি পাওয়ার দৌড়ে এগিয়ে কে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

বোলিং
এখনও পর্যন্ত যা খবর, টিম ইন্ডিয়ার বোলিং কোচের চাকরি টিকিয়ে রাখতে পারেন ভরত অরুণ। তাঁর কোচিং-এ বিশ্বকাপে জসপ্রীত বুমরা, মহম্মদ শামিদের পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট বোর্ডের মনে ধরেছে বলেই শোনা যাচ্ছে।

ব্যাটিং
টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচের চাকরি হারাতে পারেন সঞ্জয় বাঙ্গার। বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের ব্যাটিং ব্যর্থতার দায় তাঁর ঘাড়ে চাপানো হচ্ছে। পরিবর্তে টিম ইন্ডিয়ার নতুন ব্যাটিং কোচ হতে পারেন বিক্রম রাঠোর।

ফিল্ডিং
এখনও পর্যন্ত যা খবর, টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচের পদে আর শ্রীধরের চাকরি পাকা থাকতে পারে। আর শ্রীধরের কাজে সন্তুষ্ট প্রধান কোচ রবি শাস্ত্রী থেকে টিম ম্যানেজমেন্ট।

কবে নির্বাচন
টিম ইন্ডিয়ার সহকারি কোচ নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে সোমবার থেকে। দলের কোন বিভাগে কে কোচ হচ্ছেন, তা বিসিসিআই বৃহস্পতিবার জানাবে বলে খবর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications