ভারতের বোলিং কোচ থাকতে পারেন অরুণই, আতস কাচের নিচে বাঙ্গার

পরিবর্তনের হওয়ায় ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচের চাকরি ধরে রাখতে পারেন ভরত অরুণ। তবে ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের চাকরি থাকার সম্ভাবনা কম বলেই বিসিসিআই সূত্রে খবর।

পরিবর্তনের হওয়ায় ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচের চাকরি ধরে রাখতে পারেন ভরত অরুণ। তবে ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের চাকরি থাকার সম্ভাবনা কম বলেই বিসিসিআই সূত্রে খবর।

ভারতের বোলিং কোচ থাকতে পারেন অরুণই, আতস কাচের নিচে বাঙ্গার

ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর ভারতীয় ক্রিকেট দলের কোচ পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তো বটেই, এমনকী টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রীর চাকরিও চিকন সুতোর বাঁধনে ঝুলছে বলা চলে। যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতীয় ক্রিকেট দলের কোচিং বিভাগে কোনও পরিবর্তন আনা হয়নি। তবে টিম ইন্ডিয়া ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ফিরলেই কোচদের চাকরি নিয়ে টানাটানি শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।

সেক্ষেত্রে শোনা যাচ্ছে, বিশ্বকাপে বল হাতে জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামিরা দারুণ পারফরম্যান্স করায়, ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ ভরত অরুণের কাজে খুশি বিসিসিআই। অন্যদিকে মূলত ব্যাটিং বিপর্যয়ের জন্যই যে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারত হারে। তার দায় টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের উপর চাপানো হচ্ছে বলে শোনা যাচ্ছে। টুর্নামেন্ট জুড়ে শক্তিশালী মিডিল অর্ডার তৈরি করতে না পারায় ভারতের প্রাক্তন অল-রাউন্ডার চাকরি হারাতে পারেন বলে খবর।

ওদিকে, জন্টি রোডসের মতো লেজেন্ড ভারতের ফিল্ডিং কোচ হওয়ার আবেদন জানালেও, ওই দায়িত্বে আর শ্রীধরকেই রাখা হতে পারে বলে শোনা যাচ্ছে। শ্রীধরের কোচিংয়ে ভারতীয় ক্রিকেটারদের ফিল্ডিংয়ে উন্নতি হয়েছে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+