রবিচন্দ্রন অশ্বিন এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে গড়লেন ঈর্ষণীয় নজির, জানুন বিস্তারিত

নাগপুর টেস্টে রবিচন্দ্রন অশ্বিন প্রথম ইনিংসে নিলেন ৩ উইকেট। এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে তিন হাজার রান করার পাশাপাশি ৪৫০ উইকেট নিলেন। ভারতীয়দের মধ্যে দ্রুততম ৪৫০ উইকেট দখলের নজির।

নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে তিনটি উইকেট দখল করলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই সঙ্গে তিনি গড়ে ফেললেন জোড়া নজির। এদিন অ্যালেক্স ক্যারিকে সাজঘরে ফিরিয়ে তিনি পেয়ে যান টেস্টে ৪৫০তম উইকেটটি। ভারতীয়দের মধ্যে যা দ্রুততম। পাশাপাশি এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন ঈর্ষণীয় নজির।

অশ্বিনের তিন উইকেট

অশ্বিনের তিন উইকেট

মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের পর অশ্বিনকে এদিন আক্রমণে আনেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২টি মেডেন-সহ ১২.২ ওভারে ৪২ রান খরচ করে তিনি নেন তিনটি উইকেট। দুটি উইকেট দ্বিতীয় সেশনে। তৃতীয় উইকেটটি তুলে নেন চা বিরতির পর। অ্যালেক্স ক্যারি স্য়ুইপ মারতে গিয়ে অশ্বিনের বলে বোল্ড হয়ে যান। ক্যারিই টেস্টে অশ্বিনের ৪৫০তম শিকার। এরপর প্যাট কামিন্সকে ফেরান এবং সবশেষে স্কট বোল্যান্ডকে বোল্ড করে দিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে যবনিকা টানেন।

ভারতীয় হিসেবে দ্রুততম

শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরন ৪৫০তম টেস্ট উইকেটটি পেয়েছিলেন নিজের ৮০তম টেস্টটি খেলতে নেমে। ক্যান্ডিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অশ্বিন খেলছেন কেরিয়ারের ৮৯তম টেস্ট। দ্রুততম সাড়ে চারশো টেস্ট উইকেটের মাইলস্টোন স্পর্শের নিরিখে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে, মুরলীধরনের পরেই। অনিল কুম্বলে মোহালিতে পাকিস্তানের বিরুদ্ধে ২০০৫ সালে নিজের ৯৩তম টেস্টে এই নজির গড়েছিলেন, টেস্ট অভিষেকের পর ১৪ বছর ২১১ দিনের মাথায়। অভিষেক থেকে সাড়ে চারশো উইকেটের নজির স্পর্শে মুরলীর লেগেছিল ১০ বছর ২৪৮ দিন, অশ্বিনের লাগল ১১ বছর ৯৫ দিন।

এশিয়ার প্রথম

এশিয়ার প্রথম

অশ্বিনই হলেন এশিয়ার প্রথম ক্রিকেটার যিনি টেস্টে ৩ হাজার রান করার পাশাপাশি ৪৫০টি উইকেট পেয়েছেন। অশ্বিন ৮৮টি টেস্টে ৩০৪৩ রান করেছেন। আপাতত তাঁর উইকেট সংখ্যা ৪৫২। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৩ হাজার রান ও সাড়ে চারশো উইকেট দখলের নজির গড়লেন তিনি। এর আগে স্টুয়ার্ট ব্রড ও শেন ওয়ার্নের এই নজির রয়েছে।

নজিরের হাতছানি

নজিরের হাতছানি

বর্ডার-গাভাসকর ট্রফিতে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় অশ্বিন আপাতত রয়েছেন চারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯তম টেস্ট খেলছেন, ৩৫ ইনিংসে নিয়েছেন ৯২টি উইকেট। অশ্বিন এবার অজি স্পিনার নাথান লিয়ঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। লিয়ঁ ভারতের বিরুদ্ধে ২৩তম টেস্ট খেলছেন, তাঁর উইকেটসংখ্যা ৯৪। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে সর্বাধিক ১১১টি উইকেট রয়েছে অনিল কুম্বলের দখলে। তিনি অজিদের বিরুদ্ধে ২০টি টেস্ট খেলেছেন। দ্বিতীয় স্থানে হরভজন সিং, তিনি ১৮টি টেস্টে ৯৫ উইকেট পেয়েছেন। চলতি সিরিজে লিয়ঁ ও অশ্বিন নিশ্চিতভাবেই ভাজ্জিকে ছাপিয়ে যাবেন। কিন্তু তাঁদের কেউ অনিল কুম্বলেকে টপকাতে পারেন কিনা সেটা দেখার। সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় পাঁচে রয়েছেন রবীন্দ্র জাদেজা। এদিন ৫ উইকেট নেওয়ায় অজিদের বিরুদ্ধে তাঁর উইকেটসংখ্যা বেড়ে হলো ৬৮। ইনিংসে ৫ উইকেট নিলেন এদিন নিয়ে চারবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+