AUS vs IND: সিডনি টেস্টে বাদ মার্শ, অভিষেক ওয়েবস্টারের, ভারতের একাদশ নিয়ে তুঙ্গে জল্পনা

AUS vs IND: কাল থেকে সিডনিতে শুরু ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট। পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া আজই একাদশ ঘোষণা করে দিল।

খারাপ ফর্মের কারণে বাদ পড়লেন মিচেল মার্শ। অভিষেক হচ্ছে বিউ ওয়েবস্টারের। অস্ট্রেলিয়া দলে একটিই পরিবর্তন। পিঠের চোটের কারণে ছিটকে গেলেন ভারতীয় পেসার আকাশ দীপ।

AUS vs IND

মিচেল মার্শ ভারতের বিরুদ্ধে চারটি টেস্টে মাত্র ৭৩ রান করেছেন। গড় ১০.৪২। এর মধ্যে ৪৭ রান এসেছিল পারথে দ্বিতীয় ইনিংসে। চলতি সিরিজে তিনি ৩৩ ওভার বল করেছেন। পারথ টেস্টে প্রথম ইনিংসে ১২ রান দিয়ে ২ উইকেট নেন। এরপর শেষ ২৮ ওভারে ১২৭ রান খরচ করে পেয়েছেন মাত্র ১টি উইকেট।

অস্ট্রেলিয়া দলে অভিষেক হচ্ছে অলরাউন্ডার বিউ ওয়েবস্টারের। তিনি শেফিল্ড শিল্ডে গত মরশুমে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন। ৫৮.৬২ গড়ে ৯৩৮ রান করেন, ২৯.৩০ গড় রেখে দখল করেন ৩০ উইকেট। চলতি মরশুমে চারটি ম্যাটে ৫০.৫০ গড় রেখে ৩০৩ রান করেছেন। একটি শতরান ও অর্ধশতরান-সহ। ৯টি উইকেটও নিয়েছেন।

অস্ট্রেলিয়া এ দলের হয়ে ভারতীয় এ দলের বিরুদ্ধে ম্য়াকেতে অপরাজিত অর্ধশতরান করেছিলেন। মেলবোর্নে দ্বিতীয় ম্যাচে দুই ইনিংসে নেন তিনটি করে উইকেট। তাছাড়া ডিন জোন্স ট্রফির ৫০ ওভারের ম্যাচে ওয়েবস্টার ১৭ রান খরচ করে নেন ছয় উইকেট। বোলিং দক্ষতা, চাপ নিতে পারার মতো ফ্যাক্টরগুলিই ওয়েবস্টারের অভিষেকের পর সুনিশ্চিত করল।

চলতি সিরিজে এই নিয়ে অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটারের অভিষেক হলো। নাথান ম্যাকসুইনির অভিষেক হয়েছিল পারথে। স্যাম কনস্টাসের মেলবোর্নে। সিডনিতে হচ্ছে ওয়েবস্টারের। মিচেল মার্শের সামান্য চোট থাকলেও তিনি খেলবেন বলে জানিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

ভারতের সেরা একাদশ কালই চূড়ান্ত করার কথা জানিয়েছেন হেড কোচ গৌতম গম্ভীর। পিঠের চোট ছিটকে দিয়েছে আকাশ দীপকে। তাঁর জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণকে খেলাতে পারে ভারত। সিডনিতে ভারত দুই স্পিনারেই খেলবে। যশস্বী জয়সওয়ালকে দিয়েও বোলিং করানো হতে পারে।

জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজের সঙ্গে জোরে বোলিং করতে পারবেন নীতীশ কুমার রেড্ডি। সেক্ষেত্রে তিন পেসার, দুই স্পিনার নিয়ে খেলে শুভমান গিলকে একাদশে ফেরাতে পারে ভারত। ঋষভ পন্থের জায়গায় ধ্রুব জুরেলকে খেলানোর ভাবনাচিন্তাও চলছে।

সিডনির উইকেটে ঘাস রয়েছে। শেফিল্ড শিল্ডের যে খেলাগুলি হয়েছে তা থেকে জানা যাচ্ছে ভালো ক্রিকেটের পক্ষে উপযুক্ত উইকেটই থাকছে। পেসারদের পাশাপাশি স্পিনাররাও সাহায্য পাবেন। শেষ দুই দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি দিনগুলিতে নেই। তবে বেশ গরম রয়েছে সিডনিতে।

অস্ট্রেলিয়া- উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, নাথান লিয়ঁ।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জসওয়াল, লোকেশ রাহুল, বিরাট কোহলি, ঋষভ পন্থ বা ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, শুভমান গিল বা প্রসিদ্ধ কৃষ্ণ বা হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+