AUS vs IND: মেলবোর্নে ভারত ১০ বছর ধরে টেস্টে অপরাজেয়, বক্সিং ডে-র দ্বৈরথে জয়ের হ্যাটট্রিকের হাতছানি

AUS vs IND: ভারত-অস্ট্রেলিয়া চলতি সিরিজের চতুর্থ টেস্ট মেলবোর্নে। তিন টেস্টের পর সিরিজ আপাতত ১-১। বক্সিং ডে টেস্ট ২৬ ডিসেম্বর থেকে।

মেলবোর্নের এমসিজিতে অস্ট্রেলিয়া ১১৬টি টেস্টের মধ্যে জিতেছে ৬৭টিতে, হার ৩২টিতে, ড্র হয়েছে ১৭টি টেস্ট। ভারত এখানে ১৪টি টেস্ট খেলে চারটিতে জিতেছে, আটটিতে হার, ২টি ড্র।

AUS vs IND

অস্ট্রেলিয়া ২০২০ সালের বক্সিং ডে টেস্টে ভারতের কাছে হেরেছিল ৮ উইকেটে। সেই টেস্টের পর এখানে তিনটি টেস্ট খেলে তিনটিতেই জিতেছে অজিরা। ২০২১ ও ২০২২ সালে যথাক্রমে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইনিংসে জিতেছে। গত বছর পাকিস্তানকে হারায় ৭৯ রানে।

মেলবোর্নে ভারত প্রথম খেলেছিল ১৯৪৮ সালে। প্রথমবার ২৩৩ রানে এবং পরের টেস্টে ইনিংস ও ১৭৭ রানে জেতে অজিরা। ১৯৬৮ সালে ভারতকে ইনিংস ও ৪ রানে হারায় অস্ট্রেলিয়া। ১৯৭৮ সালে ভারত প্রথমবার মেলবোর্ন টেস্ট জেতে, অজিদের হারিয়েছিল ২২২ রানে।

১৯৮১ সালে এমসিজি টেস্ট ভারত জেতে ৫৯ রানে। ১৯৮৫ সালে মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট প্রথমবার ড্র হয়। ১৯৯১ সালে ভারতকে ৮ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। ১৯৯৯ সালে অজিদের কাছে ভারত পরাস্ত হয়েছিল ১৮০ রানে।

২০০৩ সালে অস্ট্রেলিয়ায় গিয়ে মেলবোর্নে ভারত পরাস্ত হয়েছিল ৯ উইকেটে। ২০০৭ সালে ভারতের বিরুদ্ধে মেলবোর্ন টেস্টে ভারতকে ৩৩৭ রানে হারায় অস্ট্রেলিয়া। ২০১১ সালে ভারতের বিরুদ্ধে টেস্টে এখানে অজিরা জেতে ১২২ রানে। সেই শেষ। তারপর আর অস্ট্রেলিয়া এমসিজিতে টেস্টে হারাতে পারেনি ভারতকে।

মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ড্র হয়েছিল ২০১৪ সালে। ২০১৮ সালে ভারত ১৩৭ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। তারপর ২০২০ সালে অজিদের মেলবোর্নে ভারত হারায় ৮ উইকেটে। এবার মেলবোর্ন টেস্টে জিতলে ভারত অস্ট্রেলিয়া সফরে গিয়ে মেলবোর্নে টেস্ট জয়ের হ্যাটট্রিক সেরে ফেলতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+