AUS vs IND: গোলাপি বলে দিন-রাতের টেস্টে ভারত কাদের খেলাবে? নজিরের দোরগোড়ায় বুমরাহ

AUS vs IND: অ্যাডিলেডে পাঁচ টেস্টের সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ নিয়ে নামছে অস্ট্রেলিয়া। ভারত বিদেশের মাটিতে গোলাপি বলে দিন-রাতের টেস্ট জয়ের অপেক্ষায়।

অ্যাডিলেড ওভালে অজিরা ৭টি দিন-রাতের টেস্টেই জিতেছে। তবে চলতি বছরের গোড়ায় অস্ট্রেলিয়া দেশের মাটিতেই দিন-রাতের টেস্টে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে।

AUS vs IND -

ভারত পারথ টেস্টে ২৯৫ রানে জেতার পর দাপট দেখিয়ে হারিয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশকে। কাল থেকে যে টেস্ট শুরু হতে চলেছে তাতে রোহিত শর্মা ও শুভমান গিলের প্রত্যাবর্তন ভারতীয় দলকে আরও শক্তিশালী করছে।

ভারত ২০২২ সালের পর দিন-রাতের টেস্ট খেলবে। বিদেশের মাটিতে একটিই খেলেছে। ২০২০ সালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল অ্যাডিলেডেই। দিন-রাতের সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত গুটিয়ে গিয়েছিল ৩৬ রানে। তবে তেমন কিছু এবার হওয়ার সম্ভাবনা নেই।

ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন, তিনি মিডল অর্ডারেই নামবেন। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করবেন লোকেশ রাহুলই। ওয়াশিংটন সুন্দরকে খেলানোরও আভাস দিয়েছেন রোহিত। ফলে দেবদত্ত পাড়িক্কল ও ধ্রুব জুরেল বাদ পড়তে চলেছেন।

অস্ট্রেলিয়া অবশ্য আজই একাদশ ঘোষণা করে দিয়েছে। চোটের কারণে নেই জশ হ্যাজলউড। বছর দেড়েক পর তাই অস্ট্রেলিয়ার একাদশে স্কট বোল্যান্ড। মিচেল মার্শও ফিট। তিনি বোলিং করতে পারবেন বলে জানিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স।

অ্যাডিলেড ওভালে দিন-রাতের টেস্ট উইকেট তৈরিতে দারুণ অভিজ্ঞ কিউরেটর ড্যামিয়েন হাউ। এবার তিনি শেফিল্ড শিল্ডের দিন-রাতের ম্যাচের উইকেটও বানিয়েছিলেন। উইকেটে ৬ মিলিমিটার ঘাস রেখেছেন। ফলে পেস, বাউন্সের সঙ্গে সিম, স্যুইং হাসি ফোটাবে পেসারদের মুখে।

কাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে। এমনকী বৃষ্টিতে খেলা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে দ্বিতীয় দিনেও। যদিও ভালো আবহাওয়া যতটা সময় থাকবে তাতে টেস্টে ফয়সালা হতে অসুবিধার কিছু থাকবে না বলেই মনে করা হচ্ছে।

অস্ট্রেলিয়া এই মাঠে দিন-রাতের যে টেস্টগুলি জিতেছে তাতে জয়ের সবচেয়ে কম ব্যবধান তিন উইকেটের। ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অ্যাডিলেড টেস্টে আর একটি উইকেট তুলে নিলেই চলতি বছর টেস্টে প্রথম বোলার হিসেবে তিনি ৫০তম উইকেট দখলে নেবেন।

অস্ট্রেলিয়া দল- উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, স্কট বোল্যান্ড।

ভারতের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+