AUS vs IND: শামি-হীন ভারতকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া, ওয়ার্নারও ফিরছেন না, ওপেনিং স্লটে থাকছে বড় চমক

AUS vs IND: ডেভিড ওয়ার্নার বলেছিলেন, ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য অবসর ভাঙতে তিনি তৈরি। কিন্তু অধিনায়ক প্যাট কামিন্সের পর হেড কোচ অ্য়ান্ড্রু ম্য়াকডোনাল্ডও সেই সম্ভাবনা খারিজ করে দিলেন।

ওয়ার্নারকে নিয়ে কোনও কথাই হয়নি বলে দাবি করলেন ম্য়াকডোনাল্ড। সেই সঙ্গে তিনি আভাস দিলেন, ভারতের বিরুদ্ধে সিরিজেই ১৯ বছরের ব্যাটার স্যাম কনস্টাসকে উসমান খোয়াজার সঙ্গে ওপেন করতে পাঠানোর।

AUS vs IND -

বৃহস্পতিবার থেকে ভারতীয় এ দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়া এ দলের হয়ে খেলবেন কনস্টাস। শেফিল্ড শিল্ডের ম্য়াচে নিউ সাউথ ওয়েলসের হয়ে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে দুই ইনিংসে কনস্টাস ১৫২ ও ১০৫ করেন। এরপর মেলবোর্নের কঠিন পিচে ভিক্টোরিয়ার বিরুদ্ধে লড়াকু ৪৩ করেন। প্রথম ইনিংসে ২ রান করেছিলেন।

৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৫৭ রান, ২টি শতরান, একটি অর্ধশতরান রয়েছে। তবে অনভিজ্ঞতা বাধা হবে না বলেই উপলব্ধি ম্য়াকডোনাল্ডোর। পারথ টেস্টের আগে আরও ২টি ম্যাচ খেলা হয়ে যাবে কনস্টাসের। প্রশ্ন হলো, নির্বাচকরা কি ঝুঁকি নেবেন? ম্যাকডোনাল্ড কিন্তু কঠিন পিচে স্কট বোলান্ডদের সামলে কনস্টাসের ৪৩ রান দেখে মুগ্ধ।

ম্যাকডোনাল্ডের সাফ কথা, যদি মনে হয় কনস্টাস টেস্ট খেলার জন্য তৈরি, তাহলে তাঁকে নিয়ে আপত্তির কিছু নেই। কনস্টাসের মেন্টর শেন ওয়াটসনও আশাবাদী তাঁর ছাত্র জায়গা করে নেবেন টেস্ট দলে। ম্যাকডোনাল্ডের কথায়, কোনও প্লেয়ারকে রক্ষা করার জন্য প্রতিপক্ষ দেখে খেলানো উচিত নয়। ভারত শক্ত প্রতিপক্ষ, তবে এবার টেস্ট খেলার সুযোগ মিলছে অস্ট্রেলিয়ার মাটিতেই। চেনা পরিবেশে যা বড় সুযোগ।

স্টিভ স্মিথের ওপেনিং স্লট ছেড়ে চার নম্বরে খেলার সিদ্ধান্তে অস্ট্রেলিয়া উপকৃত হবে বলেই ধারণা অজি হেড কোচের। যদিও তিনি মনে করেন, ওয়াটসন বা সাইমন ক্যাটিচদের মতো স্মিথেরও মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে গিয়ে সাফল্য পাওয়ার দক্ষতা আছে। এমন ব্যাটারদেরই তিনি চান যাঁরা প্রয়োজনে মিডল অর্ডার কিংবা টপ অর্ডারে খেলতে প্রস্তুত।

দক্ষিণ অস্ট্রেলিয়া তথা অস্ট্রেলিয়া এ দলের অধিনায়ক নাথান ম্যাকসুইনিও তিন নম্বরে যেভাবে ব্য়াট করছেন, তাতে টেস্ট দলে ঢোকার দাবি জোরালো করেছেন। ভারতীয় দলকেও সমীহের চোখেই দেখছেন অজি কোচ। তিনি বলেছেন, শামির না থাকা বড় ক্ষতি।

ম্যাকডোনাল্ড জানিয়েছেন, অজি ব্যাটাররা শামির নাছোড় মনোভাব, লাইন, লেংথের কথা বারবার বলে থাকবেন। ফলে জসপ্রীত বুমরাহর সঙ্গে শামি যেভাবে জুটি বেঁধে বিপজ্জনক হয়ে ওঠার দক্ষতা দেখিয়েছেন বারবার, সেটি ভারত মিস করবে। তবে আগের অভিজ্ঞতা থেকে অজি কোচ সতর্ক করে বলেছেন, ভারতের রিজার্ভ বেঞ্চও শক্তিশালী। সুযোগ পেলে যে কেউ সাফল্য সুনিশ্চিত করতে পারেন। ফলে কাউকেই খাটো করে দেখার প্রশ্নই নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+