রবীন্দ্র জাদেজার ৫ উইকেট! নাগপুর টেস্টে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৭৭ রানে থামাল ভারত

নাগপুর টেস্টে চা বিরতির পরেই ১৭৭ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে দিল ভারত। ইনিংসে ১১ বার পাঁচ উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা। অশ্বিনের ঝুলিতে ৩ উইকেট।

নাগপুরে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের প্রথম দিনেই ম্যাচের রাশ হাতে নিল ভারত। টস জিতে ব্যাট করতে নেমে ১৭৭ রানেই শেষ বিশ্বের ১ নম্বর দল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ভারতের হয়ে কামব্যাক ম্যাচে পাঁচ উইকেট দখল করলেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় সেশনেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় প্যাট কামিন্সের দল।

নাগপুর টেস্টে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৭৭ রানে থামাল ভারত

প্রথম সেশনে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৩২ ওভারে ২ উইকেটে ৭৬। ২.২ ওভারে ২ রানে উসমান খোয়াজা (১) ও ডেভিড ওয়ার্নার (১)-এর উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর দলের ইনিংস টানছিলেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশানে। লাঞ্চের পরই অস্ট্রেলিয়ার ইনিংসে আঘাত হানেন ভারতীয় স্পিনাররা। দ্বিতীয় সেশনে রবীন্দ্র জাদেজা চারটি ও রবিচন্দ্রন অশ্বিন ২ উইকেট তুলে নিলে অজিদের খাদের কিনারায় নিয়ে যান। চা বিরতিতে স্কোর ছিল ৬০ ওভারে ৮ উইকেটে ১৭৪। অবশেষে ৬৩.৫ ওভারে ১৭৭ রানে অল আউট বিশ্বের ১ নম্বর টেস্ট দল।

স্টিভ স্মিথ যখন আউট হন তখন অজিদের স্কোর ৫ উইকেটে ১০৯। সেখান থেকে ১৭৭ রানে প্রথম ইনিংস শেষ। মার্নাস লাবুশানে ৪৯, স্টিভ স্মিথ ৩৭, অ্যালেক্স ক্যারি ৩৬ ও পিটার হ্যান্ডসকম্ব ৩১ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। মাত্র ১৫ রানের ব্যবধানে শেষ পাঁচটি উইকেট হারায় অজিরা। শেষ চার উইকেটের পতন মাত্র ৫ রানের মধ্যে। ভারত অধিনায়ক রোহিত শর্মা টস হারার পর বলেছিলেন, অস্ট্রেলিয়াকে কম রানে বেঁধে ফেলাই লক্ষ্য। সেটাই করে দেখালেন ভারতীয় বোলাররা। অক্ষর প্যাটেলের বলে স্টিভ স্মিথের ক্যাচ যদি বিরাট কোহলি স্লিপে না ফেলতেন, তাহলে আরও কম রানেই বেঁধে ফেলা যেত অজিদের।

রবীন্দ্র জাদেজা ২২ ওভার বল করেছেন, ৮টি মেডেন, ৪৭ রান দিয়ে তুলে নিলেন ৫ উইকেট। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে তাঁর সাফল্যের সম্ভাবনা ছিল। সেটাই হলো। ১৫.৫ ওভারে ২টি মেডেন-সহ ৪২ রান দিয়ে তিন উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। এই নিয়ে ১১ বার তিনি টেস্টে ইনিংসে পাঁচ উইকেট পেলেন। রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন ৩টি উইকেট। টেস্ট ক্রিকেটে বিশ্বে দ্বিতীয় দ্রুততম হিসেবে সাড়ে চারশো উইকেটের মালিক হলেন অশ্বিন। অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনি এই নজির গড়েন। এদিন টেস্টে বোলিংয়ের এই মাইলস্টোন ছুঁতে অশ্বিনের দরকার ছিল ১টি উইকেট। মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি একটি করে উইকেট পেয়েছেন। ৬৩.৫ ওভারের মধ্যে মাত্র ১৬ ওভার করেছেন দুই পেসার। শুরুতে ধাক্কা তাঁরাই দিয়েছিলেন। বাকি কাজটা সারেন ভারতীয় স্পিনাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+