নাগপুরের পিচ নিয়ে সতর্ক কামিন্সের অস্ট্রেলিয়া, ভারতের বিরুদ্ধে একাদশে চমক থাকছে?

কাল থেকে নাগপুরে শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়ে দিলেন টসের সময়ই একাদশ চূড়ান্তভাবে জানাবেন। ধন্ধের কারণটা কী?

কাল থেকে নাগপুরে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। বেশিরভাগ সময়ই দেখা যায়, ম্যাচের আগের দিনই প্রথম একাদশ ঘোষণা করে দেয় অস্ট্রেলিয়া। যদিও প্রথম টেস্টের ক্ষেত্রে সেটি হলো না। অধিনায়ক প্যাট কামিন্স আজ জানিয়ে দিলেন, প্রথম একাদশ জানাবেন টসের সময়ই।

পিচ নিয়ে ধন্ধ

পিচ নিয়ে ধন্ধ

নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে দেখা যাচ্ছে, ম্যাচের দিন দুয়েক আগে থেকেই পিচের মাঝখানে জল দেওয়া হচ্ছে। এক প্রান্তে ডানহাতি ব্যাটারদের অফ স্টাম্পের বাইরের দিকে জল দেওয়া হয়েছে,দুই প্রান্তেই বাঁহাতিদের অফ স্টাম্পের দিকে গুড লেংথ স্পটে জল দেওয়া হয়নি। পিচের বাছাই কিছু অংশ নিয়ে কিউরেটরদের পরিকল্পনা যে ভারতীয় টিম ম্যানেজমেন্টের নির্দেশে ঘূর্ণি পিচ তৈরির অঙ্গ তা বুঝতে অসুবি্ধা হওয়ার কথা নয়। আজ সকালে টিম হোটেল থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্যাট কামিন্স। তখনই তিনি জানান, পিচ শেষ মুহূর্ত অবধি দেখেই একাদশ চূড়ান্ত করা হবে।

মার্ফির অভিষেক?

মার্ফির অভিষেক?

প্যাট কামিন্স এদিন জানিয়ে দেন, প্রথম টেস্টে খেলতে পারবেন না ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার শেষ টেস্টে গ্রিনের পরিবর্তে খেলেছিলেন ম্যাট রেনশ। তিনি দলে থাকলে অজিদের প্রথম সাত ব্যাটারের পাঁচজনই হয়ে যাবেন বাঁহাতি। সেক্ষেত্রে হ্যান্ডসকম্বের খেলার সম্ভাবনা উজ্জ্বল। নাথান লিয়ঁর স্পিন-সঙ্গী কে হবেন তা নিয়ে জল্পনা রয়েছে। টড মার্ফির অভিষেক ঘটিয়ে চমক দিতেই পারে অজিরা। কামিন্স বলেন, নেটে মার্ফি খুব ভালো বোলিং করছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ভিক্টোরিয়ার হয়েও ভালো খেলেছেন। মার্ফি খেললে অপর প্রান্তে নাথান লিয়ঁকে পাবেন। সামগ্রিকভাবে দলের সকলেই নিজেদের ভালোভাবে প্রস্তুত রেখেছেন। প্রত্যেকেই খেলার জন্য ১০০ শতাংশ তৈরি।

টস ফ্যাক্টর হবে কি?

টস ফ্যাক্টর হবে কি?

ভারতীয় দলে বেশিরভাগই ডানহাতি। ফলে দুই অফ-স্পিনার খেলিয়ে অ্যাশটন অ্যাগারকে বাইরে রাখা ঠিক হবে কিনা সেটাও ভাবাচ্ছে অজিদের। পরিস্থিতি অনুযায়ী তাই যথোপযুক্ত সিদ্ধান্ত নিয়ে তাই কিছুটা সময় নেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হিসেবে শেষ ৮টি টেস্টের সাতটিতেই টস জিতেছেন প্যাট কামিন্স। ১৩টি টেস্টে টস জিতেছেন ৯ বার। নাগপুরের ঘূর্ণি উইকেটে টস ফ্যাক্টর হবে কিনা সে প্রশ্নের উত্তরে তিনি বলেন, যদি প্রথম দিন থেকে বল ঘোরে তাহলে টস গুরুত্বপূর্ণ হবে না। ভারত প্রথমে ব্যাট করেও এখানে জেতে, পরে ব্যাট করেও। ফলে বল যদি তাড়াতাড়ি ঘুরতে থাকে তাহলে টস ফ্যাক্টর হবে না। অবশ্য টস জিতলে ব্যাটিংই নেব।

চমক থাকতে পারে

চমক থাকতে পারে

অস্ট্রেলিয়া প্রথম টেস্টে পাচ্ছে না মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও ক্যামেরন গ্রিনকে। অস্ট্রেলিয়া দলে রয়েছেন বেশিরভাগ বাঁহাতি ব্যাটার। মনে করা হচ্ছে, প্রথম একাদশে বাঁহাতিদের আধিক্য কিছুটা কম করতে খেলানো হতে পারে পিটার হ্যান্ডসকম্বকে। অভিষেকের সম্ভাবনা রয়েছে অফ-স্পিনার টড মার্ফির। জোরে বোলার হিসেবে প্যাট কামিন্সের সঙ্গী হবেন স্কট বোল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+