MS Dhoni's Birthday: জন্মদিনে ধোনিকে বিরাট সার্টিফিকেট গম্ভীরের, সোশ্যাল মিডিয়ায় মাহিকে নিয়ে শুভেচ্ছার জোয়ার
৪৩তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ধোনি। তাঁর সতীর্থ থেকে প্রাক্তন ক্রিকেটার বিশেষ এই দিনেয় প্রত্যেকেই মাহিকে শুভেচ্ছা জানিয়েছেন। ৭ জুলাই ভারতীয় ক্রিকেট মাহি পার্বণ। দুইবারের বিশ্বকাপজয়ী এমএস ধোনি, ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক, রবিবার (৭ জুলাই, ২০২৪) তার ৪৩তম জন্মদিন উদযাপন করেছেন। কিংবদন্তি উইকেট-রক্ষক ব্যাটারকে তার বিশেষ দিনে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
রবিবার সকালেই ধোনিকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই। ছবিতে দেখা যাচ্ছে মাহির হাতে একদিনের বিশ্বকাপ ট্রফি, পাশে চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি২০ বিশ্বকাপ। অর্থ্যাত ধোনির সাফল্যকেই তুলে ধরেছে বোর্ড।
dhdhoni

ক্রিকেটার জীবেন ধোনি-গম্ভীরের শীতল সম্পর্ক ছিল অন্যতম চর্চারক বিষয়। কিন্তু ধোনির জন্মদিনে গম্ভীরও মেনে নিলেন মাহিই ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। একটি খেলা সম্প্রচারকারী চ্যানেলে গম্ভীর বলেছেন, এমএস ধোনি এবং আমি একসাথে কিছু সেরা মুহূর্ত শেয়ার করেছি৷ বিশ্বকাপ জেতা, টি-টোয়েন্টি বিশ্বকাপ, এক নম্বর টেস্ট দল হওয়া, এশিয়া কাপ, নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ জেতা এবং এরকম অনেক মুহূর্ত এমএস ধোনি ভারতের সেরা অধিনায়ক৷
Leader in its truest sense 🫡
— BCCI (@BCCI) July 7, 2024
Wishing @msdhoni, former #TeamIndia Captain & one of the finest to have ever graced the game - a very happy birthday 🎂👏 pic.twitter.com/fGfY4bB0Ny
জন্মদিনে সতীর্থ থেকে বোর্ড কর্তা প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন মাহিকে। বোর্ড সচিব জয় শাহ লিখেছেন, ভারতের সব থেকে সফল অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা। এক এবং একমাত্র এমএস ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা! আপনি খেলাধুলায় সবকিছু দিয়েছেন এবং আপনার নেতৃত্ব এবং শান্ত আচরণ দিয়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন। আপনার সীমাহীন সাফল্য এবং সুখ কামনা করছি্।
CSK edit for MS Dhoni. pic.twitter.com/a9MWfs0WvP
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 6, 2024
সিএসকে দলে ধোনির উত্তরসূরি হয়েছেন ঋতুরাজ গাইকোয়াড। বর্তমানে জিম্বাবোয়ে সফরে রয়েছেন ঋতুরাজ। তাই ভিডিও কলেই ধোনিকেই শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের এই ক্রিকেটার। একইসঙ্গে সিএসকে দলের আরও এক সতীর্থ জাদেজাও শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় ধোনিকে কাঁর জন্মদিনে।
Ravindra Jadeja's wishes for MS Dhoni. ❤️ pic.twitter.com/s7rb66R6AF
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 7, 2024
সিএসকে দলের পক্ষ থেকে একটি বিশেষ ভিডিও তৈরি করা হয়েছে ধোনির জন্মদিনের জন্য। চেন্নাই ভক্তদের কাছে ধোনি থালা নামেই বেশি পরিচিত। থালার জন্মদিন বলে কথা, সিএসকে শুভেচ্ছা জানাবে না, তাই হয় নাকি। প্রিয় মাহির জন্মদিনে বিশেষ পোস্ট করেছে সিএসকেও। তার সঙ্গের ভিডিওয় দেখা যায়, আলো দিয়ে তৈরি ধোনির মুখ। আর তার নিচে হেঁটে আসছেন ধোনি। সঙ্গে লেখা 'সুপার বার্থডে থালা'। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
রাঁচিতে তাঁর বাড়ির বাইরে কেক কেটেছেন সমর্থকরা। আবার অন্ধপ্রদেশের বিজয়ওয়াড়ার তৈরি হয়েছে ধোনির ১০০ ফুটের কাটআউট। তাঁর পরনে ভারতের জার্সি, হাতে উইকেট।












Click it and Unblock the Notifications