ভারত বনাম দক্ষিণ আফ্রিকা : উপমহাদেশে দুই দেশের সেরা ব্যক্তিগত টেস্ট বোলিং পারফরম্যান্স

আগামী বুধবার ভাইজাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। তার আগে দেখে নেওয়া ভারতের মাটিতে এক ইনিংসে দুই দলের ক্রিকেটারদের কিছু সেরা বোলিং পারফরম্যান্স।

আগামী বুধবার ভাইজাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। তার আগে দেখে নেওয়া ভারতের মাটিতে এক ইনিংসে দুই দলের ক্রিকেটারদের কিছু সেরা বোলিং পারফরম্যান্স।

জাভাগাল শ্রীনাথ

জাভাগাল শ্রীনাথ

১৯৯৬ সালে ভারত সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদ টেস্টে দ্বিতীয় ইনিংসে ম্যাচ জেতার জন্য ১৭০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেছিল প্রোটিয়া শিবির। স্পিনিং ট্র্যাকে সেই ইনিংস ২১ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন পেসার জাভাগাল শ্রীনাথ।

হরভজন সিং

হরভজন সিং

২০০৪ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতের বিরুদ্ধে টেস্ট খেলছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৮৭ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন ভারতীয় স্পিনার হরভজন সিং। আট উইকেটে ওই ম্যাচ জিতেছিল ভারত।

রবীচন্দ্রন অশ্বিন

রবীচন্দ্রন অশ্বিন

২০১৫ সালে নাগপুরে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট ম্যাচ স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের কাছে স্মরণীয়। ওই ম্যাচে ৬৬ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন অশ্বিন। ম্যাচ ১২৪ রানে জিতেছিল ভারত।

 ডেল স্টেইন

ডেল স্টেইন

২০১০ সালের ভারত সফরে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার জেল স্টেইন জীবনের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। প্রথম ইনিংসে ৫১ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাচ জিতেছিল প্রোটিয়া শিবির।

লান্স ক্লুজনার

লান্স ক্লুজনার

১৯৯৬ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩২৯ রানে টেস্ট ম্যাচ হেরেছিল ভারত। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৬৪ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন প্রোটিয়া অল রাউন্ডার লান্স ক্লুজনার। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৭ রানে অল আউট হয়েছিল ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+