Ranji Trophy: লড়াই করেও হার বাঁচাতে ব্যর্থ শাহবাজ, রঞ্জিতে বেজে গেল বাংলার বিদায় ঘণ্টা
রঞ্জি ট্রফিতে আবারও ব্যর্থ বাংলা। কেরলের কাছে হেরে চলতি মরশুমের মতো রঞ্জি নক আউটের স্বপ্ন বিলীন হয়ে গেল বাংলা দলের। ম্যাচের তিন দিনেই ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে গিয়েছিল। শেষ দিনে ম্যাচ বাঁচানোর কঠিন লড়াই ছিল বঙ্গ ব্রিগেডের সামনে। কিন্তু একরাশ লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হল মনোজ তিওয়ারির দলকে।
৪৪৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে বাংলার রান তোলে ৭৭। শেষ দিনে বেজায় চাপে ছিল বাংলা। কারণ বাংলাকে জিততে হলে আরও ৩৭২ রান করতে হত। কিন্তু বাংলা অল আউট হল ৩৩৯ রানে। ফলে ১০৯ রানে হেরে গেল বাংলা। সেইসঙ্গে রঞ্জি ট্রফি থেকে বিদায়ও নিশ্চিত হয়ে গেল।

চতুর্থ দিনের খেলা শুরু করেছিলেন অভিমন্যু ও অনুষ্টুপ। বি্গত কয়েকটি মরশুমের মতোই এবারও বাংলার ক্রাইসিস ম্যানেজার ছিলেন রুকু। কিন্তু এই ইনিংসে পারলেন না তিনি। সেই জলজ সাক্সেনার বলে ১৬ রানে আউট হলেন।প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও কিছুটা লড়লেন ঈশ্বরণ। ১১৯ বলে ৬৫ রান করে আউট হলেন ব্যর্থ হলেন মনোজ তিওয়ারিও। জলজের বলেই সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দিয়ে ৩৫ রানে আউট হলেন বঙ্গ অধিনায়ক।
অভিষেক পোড়েল ২৮ রান করে শ্রেয়স গোপালের হাতে আউট হলেন । অনেক চেষ্টা করেও দলের হার আটকাতে পারলেন না শাহবাজ় আহমেদ। একাই লড়াই করলেন তিনি। ১০০ বলে ৮০ রানের ইনিংসও খেললেন।তাঁর ইনিংসে ছিল ৮টি চার এবং দুটি ছক্কা। কিন্তু মরিয়া লড়াই করলেন শাহবাজ, কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।
কৱণ লাল ৪০ রান করে আউট হলেন, সূরজ সিন্ধু করলেন ১৩ এবং সদ্য টেস্ট দলে সুযোগ পাওয়া আকাশ দীপ করলেন ১ রান।
প্রথম ইনিংসে কেরল ৩৬৩ রান করেছিল। শতরান করেছিলেন সচিন বেবি (১২৪) এবং অক্ষয় চন্দ্রন (১০৬)।জলজ সাক্সেনার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারলেন না বাংলার ব্যাটারেরা। ৬৮ রানে ৯ উইকেট নিলেন অভিজ্ঞ বোলার।প্রথম ইনিংসে মাত্র ১৮০ রানে অলআউট হয়ে যায় বাংলা।
কেরল দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৬৫ রান তুলে ডিক্লিয়ার দিলে বাংলা দলের কাছে এবার টার্গেট দাঁড়ায় ৪৪৯ রান কোনও মিরাকেল হল না। হারের যন্ত্রণা নিয়েই মাঠ ছাড়তে হল লক্ষ্মীরতন শুক্লার দলকে।
এই হারের ফলে গ্রুপ পর্বে ৬ ম্যাচে বাংলার পয়েন্ট ১২। শেষ ম্যাচ জিতলেও সর্বোচ্চ ১৯ পয়েন্ট হবে তাদের। তার পরেও গ্রুপের প্রথম দুইয়ে শেষ করতে পারবে না বাংলা। মনোজ তিওয়ারির বিদায়ী ম্যাচ আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ঘরের মাঠে নিয়মরক্ষার ম্যাচে বাংলার প্রতিপক্ষ বিহার।












Click it and Unblock the Notifications