Ranji Trophy: অসমের বিরুদ্ধে বিরাট জয় বাংলার, নকআউটের লড়াইয়ে টিকে থাকার ‘পয়েন্ট’ পেলেন মনোজরা

রঞ্জি ট্রফিতে মরশুমের প্রথম জয় পেল বাংলা। অসমের বিরুদ্ধে সরাসরি জিতে সাত পয়েন্ট তু‌লে নিল বঙ্গ ব্রিগেড। নক আউটের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচে পুরো পয়েন্ট প্রয়োজন ছিল বাংলা দলের। বর্ষাপাড়ার মাঠে ব্যাটিং বোলিং উভয় বিভাগেই দাপুটে পারফরম্যান্স করে নিংস ও ১৬২ রানে জয় পেল বাংলা। সেইসঙ্গে মূল্যবান সাত পয়েন্টও ঘরে তুলল মনোজ তিওয়ারির দল।

প্রথম ইনিংসে বাংলার ৪০৫ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে অসমের রান ছিল ৮ উইকেটে ৯৯ । তৃতীয় দিনের সকালে ১০৩ রানেই অসমের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। বিশাল রানের লিড থাকায় বোনাসের জন্যই ঝাঁপায় বাংলা। অসমকে ফলো অন করানোর সিদ্ধান্ত নেয় বাংলা দল। দ্বিতীয় ইনিংসেও মাত্র ১৪০ রানের বেশি তুলতে পারেনি অসম।

Ranji Trophy

প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও বিধ্বংসী বোলিং করেন সুরজ সিন্ধু জয়সওয়াল। দ্বিতীয় ইনিংস ৫ উইকেট নেন। ম্যাচের সেরাও হন বাংলার এই তরুণ বোলার।এর আগে প্রথম ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট। দুই ইনিংস মিলিয়ে মোট ৮ উইকেট নিলেন বাংলার এই তরুণ পেসার।এর পাশাপাশি ব্যাট হাতে সুরজ সিন্ধু জয়সওয়াল ৭৫ বলে ৫২ রান করেন।

অনুষ্টুপ মজুমদারের শতরানের পর অধিনায়ক মনোজ তিওয়ারি সেঞ্চুরি এবং টেলএন্ডারদের অর্ধশতরানে ভর করে প্রথম ইনিংসে ৪০৫ রান স্কোর বোর্ডে তোলে বাংলা। প্রথম ইনিংসে ১০৩ রানে ৯ উইকেট হারায় অসম। রিয়ান পরাগ ব্যাট করতে না নামায় ওই রানেই অলডাউন ধরে নেওয়া হয়। প্রথম ইনিংসে বাংলার সর্বোচ্চ উইকেট প্রাপক মহম্মদ কাইফ। তিনি নেন ৪ উইকেট, সিন্ধু নেন ৩টি উইকেট। অঙ্কিত মিশ্র নেন দুটি উইকেট। সুমন দাস ৫ ওভারে ১৮ রান খরচ করেছেন, উইকেট পাননি।

ফলো অন করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে অসম। ঋষভ দাসকে প্রথমেই আউট করেন অঙ্কিত মিশ্র। ২০ রানে রাহুল হাজারিকাকে ফেরালেন করণ লাল। এরপর অসমের ব্যাটিংকে ধূলিস্যাত করে দি‌লেন জয়সওয়াল। পাঁট ব্যাটার তাঁর শিকার হলেন। এই ইনিংসে অঙ্কিত মিশ্র ও করণ লাল দুটি করে উইকেট পান। এই ইনিংসেও ব্যাট করতে পারেননি প্রিয়ন পরাগ। ফলে বাংলা ৯ উইকেট তুলে নিয়েই জয় নিশ্চিত করে ফেলে।

চলতি মরশুমে বাংলার প্রথম ম্যাচ ছিল অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে। তিন পয়েন্টের আশা দেখিয়ে এসেছিল মাত্র ১ পয়েন্ট। উত্তরপ্রদেশের বিরুদ্ধে সরাসরি জয় ও ছয় পয়েন্টের সম্ভাবনা ছিল। দ্বিতীয় ম্যাচে কুয়াশার কারণে তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এর ঘরে মাঠে ছত্তিসগড়ের বিরুদ্ধে খারাপ আবহাওয়ার কারণে ১ পয়েন্টন পেয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাকে।

এবার সাত পয়েন্ট পেল বা‌ংলা দল। বাংলার পয়েন্ট এখন ১২। এর ফলে গ্রুপে তিন ধাপ উঠেছেন মনোজ তিওয়ারিরা। বাংলার পরের ম্যাচে ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে আগামী ২ ফেব্রুয়ারি থেকে। ২০ পয়ে‌ন্ট নিয়ে শীর্ষে রয়েছে মুম্বই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+