দুরন্ত বাংলা দল, শামি- দিন্দা যুগলবন্দীতে ধনতেরাসের মজা

রনজি ট্রফিতে দারুণ পারফরম্যান্সের স্বাক্ষর রাখল বাংলা দল। ছত্তিশগড়ের বিরুদ্ধে বোনাস পয়েন্ট নিয়ে জিতে বাজিমাত করল মনোজ-দিন্দারা। 

ধনতেরাসের দিন ধামাকা পারফরম্যান্স বাংলা দলের। মঞ্চ প্রস্তুত ছিল আগের দিনই। আর মঙ্গলবার সেটাকেই সঠিক ভাবে কাজে লাগালো টিম বেঙ্গল। ইনিংস ও ২৫৯ রানে ম্যাচ জিতে নিল তারা।

দুরন্ত বাংলা দল, শামি- দিন্দা যুগলবন্দীতে ধনতেরাসের মজা

সোমবার ৫ উইকেট ২২৯ রানে দিন শেষ করেছিল ছত্তিশগড়। বাংলার প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫২৯ রানে ডিক্লেয়ার দিয়েছিল। আর মঙ্গলবার মাঠে নামার ঘন্টা খানেকের মধ্যেই প্যাক আপ হয়ে গেল মনোজদের প্রতিপক্ষ।

জাতীয় দলে পনেরো জনের দলে থাকলেও প্রথম একাদশে বেশ কিছুদিন শিকে ছিঁড়ছে না মহম্মদ শামির। তাই যেন দারুণভাবে নিজেকে প্রমাণ করার জন্য ফুটছিলেন বঙ্গ স্পিডস্টার। দ্বিতীয় ইনিংসে তিনি একাই তুলে নিলেন ছটি উইকেট। অন্যদিকে প্রথম ইনিংসে সাত উইকেট পাওয়া অশোক দিন্দা দ্বিতীয় ইনিংসের খাতা শেষ করলেন আরও তিন উইকেট নিয়ে। দুটি ইনিংস মিলিয়ে তাঁর শিকার হলেন ছত্তিশগড়ের ১০ টি উইকেট।

ভারতীয় দলে আগে ডাক পেলেও অদূর ভবিষ্যতে তাঁকে ব্রাত্য রেখেছেন জাতীয় নির্বাচকরা। নৈছনপুরের পেসতারকাও তাই যেন মুক্তির পথ খুঁজছেন। বাংলার গায়ে জার্সিতে যে ঝাঁঝ চোখে পড়ছে।

ছত্তিশগড়ের বিরুদ্ধে রনজি ম্যাচে বাংলা দলের অলরাউন্ড পারফরম্যান্সে জাত চেনালেন মনোজ এন্ড কোং। ব্যাট হাতে কৌশিক ঘোষ, সুদীপ চট্টোপাধ্যায় শতরান দলকে প্রথম ধাক্কাটা দিয়েছিল। এছাড়া অভিষেক রমন ৯০ ও অনুষ্টুপ মজুমদার অপরাজিত ৭০ রান করেছিলেন। ব্যাটসম্যানদের পর বল হাতে বোলারদের পারফরম্যান্সের কোনও জবাব ছিল না কাইফ বাহিনীর কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+