Bengal T20 Challenge 2021 : কোন দলে খেলছেন কোন কোন ক্রিকেটার, ৬ দলের অধিনায়কদেরও চিনে নিন

কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হল বেঙ্গল টি২০ লিগ, কোন দলে খেলছেন কোন ক্রিকেটার।

রীতিমতো ঢাকঢোল পিটিয়ে শুরু হয়েছে বেঙ্গল টি২০ চ্যালেঞ্জ। কলকাতার ইডেন গার্ডেন্সে মঙ্গলবার থেকে শুরু হয়েছে টুর্নামেন্ট। যার উদ্বোধনে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তথা ক্রিকেটার মনোজ তিওয়ারি। উপস্থিত ছিলেন আরও একঝাঁক প্রাক্তন তারকা সহ ক্রিকেট অ্যাসোসিয়েশেন অফ বেঙ্গলের কর্মকর্তারা। ইতিমধ্যেই টুর্নামেন্টের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গিয়েছে। বুধবারের প্রথম ম্যাচে ব্যারাকপুর বেশার্সদের হারিয়ে দিয়েছে কলকাতা হিরোজ। সেই আবহে কোন দলে খেলছেন কোন কোন ক্রিকেটার, তা দেখে নেওয়া যাক। ছয় দলের অধিনায়কদেরও চিনে নেওয়া যাক।

বেঙ্গল টি২০ চ্যালেঞ্জের শুভ সূচনা

বেঙ্গল টি২০ চ্যালেঞ্জের শুভ সূচনা

কলকাতার ইডেন গার্ডেন্সে মঙ্গলবার থেকে শুরু হয় বেঙ্গল টি২০ চ্যালেঞ্জ। ঘণ্টা বাজিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি। অনুষ্ঠানে ছয় দলের অধিনায়ক সহ রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের সম্বর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য কর্মকর্তারা বেঙ্গল টি২০ চ্যালেঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানকে আলোকিত করেন।

খেলছে মোট ছয় দল

খেলছে মোট ছয় দল

গত মঙ্গলবার অর্থাৎ ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বেঙ্গল টি২০ চ্যালেঞ্জে মোট ছয় দল অংশ নিচ্ছে। কলকাতা হিরোজ, খড়গপুর ব্লাস্টার্স, দুর্গাপুর ডেজলার্স, কৃষ্ণনগর চ্যালেঞ্জার্স, কাঞ্চনজঙ্ঘা ওয়ারিয়র্স এবং ব্যারাকপুর বাশার্সের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের। প্রতিদিন দুপুর তিনটে এবং সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে দুটি লিগের ম্যাচ। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে যে দলের প্রতি খেলোয়াড়কে অন্তত দুটি করে ম্যাচ খেলাতে হবে। প্রতি দলে অন্তত এক জন করে অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ২৫ ক্রিকেটার রাখার নিয়ম তৈরি করা হয়েছে। ছয়টি দলের মধ্যে মোট ১৭ দিন ধরে ৩৩টি ম্যাচ খেলা হবে। মোট ১২০ জন ক্রিকেটার প্রতিযোগিতায় অংশ নেবেন।

কোন দলে কোন খেলোয়াড়

কোন দলে কোন খেলোয়াড়

১) কাঞ্চনজঙ্ঘা ওয়ারিয়র্স - দলের অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। দলে রয়েছেন সুমন্ত গুপ্ত, সায়ন সরকার মন্ডল, বাপি মান্না, নীলকান্ত দাস, সুদীপ ঘরামি, শুভম সরকার, আয়ূষ কুমারের মতো নির্ভরযোগ্য ক্রিকেটাররা।

২) কলকাতা হিরোজ - দলকে নেতৃত্ব দিচ্ছেন বাংলার অনূর্ধ্ব ২৩ দলের নেতা ঋত্বিক রায় চৌধুরী। দলে রয়েছেন তৌফিক উদ্দিন মন্ডল, দেবপ্রতিম হালদার, করণ লাল, রনজোৎ সিং খাইরা, রমেশ প্রসাদের মতো ক্রিকেটাররা।

৩) দুর্গাপুর ডাজলার্স - অভিষেক রমনের নেতৃত্বে বেঙ্গল টি২০ চ্যালেঞ্জে অংশ নিচ্ছে দুর্গাপুর ডাজলার্স। দলে রয়েছেন অভিষেক দাস, শুভম চট্টোপাধ্যায়, সন্দীপন দাস, ঋত্বিক চট্টোপাধ্যায়, সায়ন ঘোষস রবিকান্ত সিং, অরিত্র চট্টোপাধ্যায়, শাকির হাবিব গান্ধী, অর্ক সরকারের মতো দক্ষ ক্রিকেটাররা।

৪) কৃষ্ণনগর চ্যালেঞ্জার্স - দলকে নেতৃত্ব দিচ্ছেন বাংলার অল রাউন্ডার অর্নব নন্দী। দলে রয়েছেন কনিষ্ক শেঠ, কৌশিক ঘোষ, অগ্নিভ পান, শ্রেয়ান চক্রবর্তী, আজাজ আনসারি, গোলাম মুস্তাফা, দিগন্ত নিয়োগী, আর্যমান সিং।

৫) খড়গপুর ব্লাস্টার্স - বাংলার তরুণ ওপেনার কাজী জুনেইদ সাইফি এই দলকে নেতৃত্ব দিচ্ছেন। প্রদীপ্ত প্রামাণিক, প্রয়াস রায় বর্মন, মহম্মদ কাইফ, অভিমন্যু ঈশ্বরণ, গীতিময় বসু, রাজকুমার পাল এই দলের অবিচ্ছেদ্য অঙ্গ।

৬) ব্যারাকপুর বাশার্স - দলকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ সুদীপ চট্টোপাধ্যায়। কাইফ আহমেদ, অঙ্কুর পাল, অঙ্কিত মিশ্র, বৈভব যাদব, বিকাশ সিংয়ের উপস্থিতি দলকে শক্তিশালী বানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+