সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বড় জয় বাংলার, অধিনায়কোচিত অপরাজিত অর্ধশতরান সুদীপের

জয় দিয়েই সৈয়দ মুস্তাক আলি টি ২০ অভিযান শুরু করল বাংলা। আজ গুয়াহাটির বর্ষাপাড়ায় এসিএ স্টেডিয়ামে ছত্তিশগড়কে সাত উইকেটে হারিয়ে। অধিনায়কোচিত অর্ধশতরান করে অপরাজিত থাকেন সুদীপ চট্টোপাধ্যায়। গ্রুপ বি-র দ্বিতীয় ম্যাচে কাল বাংলার প্রতিপক্ষ বরোদা। এরপর শনিবার মুম্বই, সোমবার সার্ভিসেস ও মঙ্গলবার কর্নাটকের বিরুদ্ধে ম্যাচ রয়েছে বাংলার।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বড় জয় বাংলার

এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা। ছত্তিশগড়ের প্রথম উইকেট পড়ে ৪.১ ওভারে ৩২ রানের মাথায়। সেখান থেকে ১১.৫ ওভারে স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৫১। এরপর অবস্থা কিছুটা সামাল দেন ওপেনার অখিল হেরওয়াদকর ও অজয় মণ্ডল। শেষ ওভারে দুজনেই আউট হন মুকেশ কুমারের বলে। ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৬০ বলে ৭৩ রান করে ইনিংসের শেষ বলে ফেরেন অখিল। অজয় করেন ২৪ বলে ২৫। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৮ রান তোলে ছত্তিশগড়।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বড় জয় বাংলার

বাংলার সফলতম বোলার মুকেশ কুমার। ৩ ওভারে ৮টি ডট বল দিয়ে ২৬ রানের বিনিময়ে তিনি দুটি উইকেট নেন। শাহবাজ আহমেদ ৩ ওভারে ১২টি ডট বল দিয়ে ৬ রান খরচ করে একটি উইকেট পান। করণ লাল ৪ ওভারে ১১টি ডট বল দিয়ে ১৪ রানে একটি উইকেট নেন। এই ম্যাচেই তাঁর বাংলার হয়ে অভিষেক হল। ঋত্ত্বিক চট্টোপাধ্যায়ের ৪ ওভারের মধ্যে ডট বল ১-টি, তিনি একটি উইকেট নেন ৩১ রানের বিনিময়ে। আকাশ দীপ চার ওভারে ১১টি ডট বল দিয়ে ২৪ রানের বিনিময়ে নেন একটি উইকেট।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বড় জয় বাংলার

বাংলার হয়ে ওপেন করতে নামেন অভিষেক দাস ও অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়। ৩.১ ওভারে ২২ রানে বাংলার ওপেনিং জুটি ভাঙে। অভিষেক ১৩ বলে ১৭ রান করে আউট হন। ষষ্ঠ ওভারের শেষ বলে আউট হন করণ লাল, ১০ বলে ১১ রান করেন তিনি। ঋদ্ধিমান সাহা ব্য়াট করতে নেমেছিলেন চার নম্বরে। চারটি চারের সাহায্যে ২২ বলে ২৪ রান করে আউট হন ঋদ্ধি। ১৩.৫ ওভারে বাংলা ৯৬ রানের মাথায় তৃতীয় উইকেট হারায়। ঋদ্ধি ও সুদীপের জুটিতে ওঠে ৫০ রান। এরপর তিন ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা। পাঁচটি চারের সাহায্যে ৪৬ বলে ৫১ রানে অপরাজিত থাকেন সুদীপ। ১১ বলে ১২ রান করে অপরাজিত থাকেন কাইফ আহমেদ। রবি কিরণ দুটি ও বীরপ্রতাপ সিং একটি উইকেট দখল করেন।

ছবি- সিএবি মিডিয়া

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+