লাভের লাভ হল না বাংলার, ঘরের মাঠে ড্র জুটল মনোজ-দিন্দাদের

ঘরের মাঠে সেই ড্র করেই সন্তুষ্ট থাকতে হল মনোজ -দিন্দাদের।

ঘরের মাঠে হিমাচল প্রদেশকে বাগে পেয়েও পুরো পয়েন্ট তুলতে পারল না বাংলা। প্রথম ইনিংসে লিডের সুবাদে ৩ পয়েন্ট নিয়েই খুশি থাকতে হল তাদের।

ঘরের মাঠে ড্র জুটল মনোজ-দিন্দাদের

ম্যাচের শেষ দিন ৩৫৩ রানে হিমাচলকে দ্বিতীয় ইনিংসে অলআউট করে দেন দিন্দা- মহম্মদ শামিরা। প্রথম ইনিংসে মাত্র ২০৬ রানে অলআউট করে দেন বাংলার পেসাররা। ফলো অন করা হিমাচল অবশ্য শুক্রবার ম্যাচ টেনে বাংলার গ্রাস থেকে বার করে নেয়। জয়ের সম্ভবনা না থাকলেও নিজেদের হার কার্যত রুখে দেন তারা। এরপর শনিবার সকাল থেকে ফের জ্বলে ওঠে বঙ্গ দুই পেসার। দ্বিতীয় ইনিংসে শামি ৫ টি ও দিন্দা ৩টি উইকেট নেন। ফলে ৩৫৩ রানে গুটিয়ে যায় হিমাচল প্রদেশ।

জয়ের জন্য প্রয়োজনীয় ১৪০ রান তাড়া করতে নেমে ১৫ ওভারে ৪ উইকেট খুইয়ে ৬৫ রান তোলে বাংলা। প্রথম ইনিংসে ধামাকা পারফরম্যান্স করা অভিষেক রমন ০ করে আউট হয়ে যান। ঋদ্ধিমান সাহা ৩৪ করলেও সুদীপ চট্টোপাধ্যায় এবং মনোজ তিওয়ারি ব্যর্থ। ফলে প্রথম ইনিংস লিডের সুবাদে ম্যাচ ড্র হয়ে যায়।

এদিকে একদিন আগে থেকে ইডেনের ঘাস নিয়ে বিতর্ক শুরু হয়েছে। থিঙ্কট্যাঙ্কের সঙ্গে দলের ক্রিকেটারদের কথার মিল নেই। মিল নেই সিএবি কর্মকর্তাদের সঙ্গে বাকিদের সব মিলিয়ে প্রতিবছরের মত মরশুম শুরুর পরই দোলাচলে বঙ্গ ক্রিকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+