Asif Hussain: দুর্ঘটনায় প্রতিভাবান ক্রিকেটারের অকাল প্রয়াণ, বাংলা দলের অনুশীলনে আসিফকে স্মরণ

বয়স হয়েছিল মাত্র ২৮, ব্যাট হাতে ময়দানে ক্রমশ নিজের পরিচিতি তৈরি করছিলেন। স্বপ্ন ছিল বাংলার হয়ে প্রতিনিধিত্ব করার। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল প্রতিভাবান ক্রিকেটার আফিস হোসেনের। আকস্মিক দুর্ঘটনায় অকালে প্রয়াত হলেন এক সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার।

সোমবার বাড়িতেই পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান ক্রিকেটার আসিফ হোসেন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বাংলার হয়ে বয়সভিত্তিক দলে খেলেছেন। বেঙ্গল প্রো টি২০ লিগে ব্যাট হাতেও নজরও কেড়েছিলেন। কিন্তু একটা দুর্ঘটনাই কিছু ওলট পালট করে দিল। আসিফের মৃত্যুতে শোকের ছায়া বাংলা ক্রিকেটে।

Asif Hussain

মঙ্গলবার অনুশীলনের শুরুতেই প্রয়াত আসিফ হোসেনকে স্মরণ করলেন বাংলা দলের ক্রিকেটাররা। অনুশীলন শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করেন বাংলার সিনিয়র ক্রিকেটাররা। অনুশীলন শুরুর আগে আসিফের জন্য শোকপ্রকাশ করা হয় বাংলা ক্রিকেট দলের পক্ষ থেকে। একদিন এই দলেই খেলার স্বপ্ন ছিল আসিফের। কিন্তু তার আগেই জীবনের ২২ গজকে বিদায় জানালেন আসিফ।

চলতি বছরে বেঙ্গল প্রো টি২০ লিগে একটি ম্যাচে ব্যাট হাতে ৯৯ রান করে নজরও কেড়েছিলেন আসিফ। অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের হয়ে একটি ম্যাচে ৫৭ বলে ৯৯ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। স্পোর্টিং ইউনিয়নে সইও করেছিলেন। কিন্ত ময়দানের বড় ক্লাবে খেলা হল না তাঁর। কিন্তু অকালেই ইহলোক ত্যাগ করতে হল আসিফকে।

হাওড়ার দানেশ শেখ লেনে থাকতেন আসিফ। আসিফের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতেই পড়ে যান, এর জেরে তাঁর মাথার পিছনের অংশে আঘাত লাগে। পরিবারের পক্ষ থেকে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনও বোঝা যায়নি আসিফের আঘাত এতটাই গুরুতর যে তাঁর প্রাণ কেড়ে নেবে। হাসাপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এরআগে বেশ কয়েকটি রাজ্যের হয়ে খেলেছেন। কিন্তু ইচ্ছে ছিল বাংলার জার্সিতে খেলবেন। তাই বাং‌লাতে ফিরে আসেন কয়েক বছর আগে। অত্যন্ত হাসি খুশি প্রাণ চঞ্চল ছি‌লেন আসিফ। ময়দানে পরিচিতি ক্রমেই বাড়ছিল আসিফের। সবার সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারতেন। তাঁর মৃ্ত্যতে শোকস্তব্ধ বাংলার ক্রিকেট মহল।

উল্লেখ্য কয়েক দিন আগেই ইরানি কাপে খেলতে যাওয়ার আগে গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন মুশির খান। কিন্ত তিনি আহত হলেও প্রাণে রক্ষা পান, তবে আসিফের ক্ষেত্রে মর্মান্তিক পরিণতি হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+