যশ ধুলদের করোনা! অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে রিজার্ভ হিসেবে ডাক পেলেন বাংলার অভিষেক পোড়েল
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ড ম্যাচের আগে বুধবার ভারতীয় শিবিরে হানা দিয়েছিল করোনা। ১৭ জনের মধ্যে ৬ জন করোনা আক্রান্ত হন। মূল দলের যে ১১ জন ক্রিকেটার সুস্থ ছিলেন তাঁরাই আইরিশদের বিরুদ্ধে ১৭৪ রানে বিরাট জয় ছিনিয়ে দলকে পৌঁছে দেন কোয়ার্টার ফাইনালে। তবুও ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই। যে পাঁচজন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে পাঠানো হচ্ছে তাঁদের অন্যতম বাংলার অনূর্ধ্ব ১৯ অধিনায়ক অভিষেক পোড়েল।

(ছবি- অভিষেক পোড়েলের ইনস্টাগ্রাম)
যে ৫ ক্রিকেটার স্ট্যান্ডবাই হিসেবে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন তাঁরা হলেন পাঞ্জাবের উদয় সাহরণ, বাংলার অভিষেক পোড়েল (উইকেটকিপার), হায়দরাবাদের ঋষিথ রেড্ডি, সৌরাষ্ট্রের অংশ গোসাই ও রাজস্থানের পিএম সিং রাঠোর। এর আগে বাংলার অমৃত রাজ উপাধ্যায়কে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল। তবে অভিষেক আচমকাই ডাক পেলেন। চন্দননগরের অভিষেক বলেন, সিএবির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সব সময় পাশে থেকে সাহায্য করার জন্য। এই ডাক পাওয়াটা অপ্রত্যাশিতই। কিন্তু আমি খুবই উত্তেজিত। আমার প্রতি যেভাবে রাজ্য ক্রিকেট সংস্থা আস্থা দেখিয়েছে, সুযোগ পেলে তার মর্যাদা দেওয়ারই চেষ্টা করব।
সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া অভিষেককে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, প্রণব রায়ের তত্ত্বাবধানেই নিজের প্রতিভার বিকাশ ঘটিয়েছেন অভিষেক। বাংলাদেশের বিরুদ্ধে অনূর্ধ্ব ১৫ দলের হয়ে চমকপ্রদ পারফরম্যান্স দেখানোর পর থেকে আর ফিরে তাকাননি। বাংলা অনূর্ধ্ব ১৯ দলের হয়েও উল্লেখযোগ্য পারফরম্যান্স রয়েছে পোড়েলের। বাংলার সম্ভাবনাময় ক্রিকেটারদের অন্যতম ভবিষ্যতে নিজের ক্রিকেটীয় দক্ষতার আরও উন্নতি করবেন বলেও আশাবাদী অভিষেক ডালমিয়া। উল্লেখ্য, কোচবিহার ট্রফির ৫টি ম্যাচে অভিষেক পোড়েল ৭০৮ রান করেছেন, গড় ১০১.১৪।
Tremendous show of character and maturity from the U-19 team. With just 11 players available for today's game, to go out and express themselves the way they did was phenomenal. Can't say how proud I am of them! The Ireland match is one they will cherish for life👌 #U19CWC pic.twitter.com/zCmuM8cQWg
— VVS Laxman (@VVSLaxman281) January 20, 2022
কাল ভারত গ্রুপ বি-র শেষ ম্যাচে খেলবে উগান্ডা অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে। আয়ারল্যান্ড ম্যাচে যাঁরা খেলেছিলেন তাঁদের সকলের করোনা পরীক্ষার সাম্প্রতিক রিপোর্ট নেগেটিভ এসেছে। বাসু বৎসের রিপোর্টও নেগেটিভ আসায় স্বস্তি মিলেছে। যশ ধুল-সহ ৫ ক্রিকেটার এখনও করোনা পজিটিভ। ভারত গ্রুপ বি-র শীর্ষস্থান ধরে রাখতে পারলে কোয়ার্টার ফাইনাল ম্যাচ পড়বে ২৯ জানুয়ারি। তার আগে সকলেই ম্যাচ খেলার জন্য ফিট হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। টুর্নামেন্টের নিয়ম বলছে, কেউ করোনা আক্রান্ত হলে তাঁকে ৫ দিন আইসোলেশনে থাকতে হবে। এর মধ্যে তাঁর তিনবার করোনা পরীক্ষার রিপোর্ট এলেই তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন। ভারতের অনূর্ধ্ব ১৯ দল যেভাবে করোনা চ্যালেঞ্জ সামলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে তার প্রশংসা করেছেন খোদ ভিভিএস লক্ষ্মণ। পাঁচজন ক্রিকেটারকে রিজার্ভ হিসেবে ওয়েস্ট ইন্ডিজে পাঠানোর সিদ্ধান্ত নিল বিসিসিআই। তাঁরা সেখানে পৌঁছে ৬ দিনের নিভৃতবাসে থাকবেন।












Click it and Unblock the Notifications