রঞ্জিতে অভিষেক-শাহবাজ বাংলাকে পৌঁছে দিলেন ভদ্রস্থ জায়গায়, মুকেশের ধাক্কায় নড়বড়ে হায়দরাবাদ

রঞ্জি ট্রফিতে হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ইনিংসে বাংলা যে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল তা সামাল দিয়ে দিনের শেষে অভিমন্যু ঈশ্বরনের দলকে ভদ্রস্থ জায়গায় রাখল অভিষেক পোড়েল ও শাহবাজ আহমেদের দুরন্ত পার্টনারশিপ এবং অবশ্যই মুকেশ কুমারের বোলিং। কটকের বরাবাটি স্টেডিয়ামে বাংলার ২৪২ রানের জবাবে প্রথম দিনের শেষে হায়দরাবাদ ২ উইকেট হারিয়ে ১৫ রান তুলেছে।

অভিষেক-শাহবাজ বাংলাকে পৌঁছে দিলেন ভদ্রস্থ জায়গায়

আজ টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠায় হায়দরাবাদ। বাংলা দলে দুটি পরিবর্তন হয়েছে। বরোদা ম্যাচে যে দল খেলেছিল তা থেকে বাদ সুদীপ চট্টোপাধ্যায় ও ঋত্ত্বিক চট্টোপাধ্যায়। এই ম্যাচে খেলছেন ঋত্ত্বিক রায়চৌধুরী ও সায়নশেখর মণ্ডল। দিনের দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই শূন্য রানে আউট হন অভিমন্যু ঈশ্বরন। দলের ২৪ রানের মাথায় আউট হন অপর ওপেনার সুদীপ ঘরামি (১৪)। এরপর ঋত্ত্বিক ও সায়নশেখরের জুটি ভাঙে ৭১ রানের মাথায়। ৮৩ বলে ৩৩ করেন ঋত্ত্বিক। বাংলার চতুর্থ উইকেটটি পড়ে ১০৭ রানের মাথায়, ৯৮ বলে ৩৪ করে আউট হন সায়নশেখর। ৫১ বলে ২৯ রান করে ফেরেন অনুষ্টুপ মজুমদার। ৪৫.৪ ওভারে দলের ১১৪ রানের মাথায় পঞ্চম উইকেটটি হারায় বাংলা। ৪৬.৫ ওভারে ১১৬ রানে পড়ে ষষ্ঠ উইকেট। মন্ত্রী তথা বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি ১৩ বলে ২ রান করে সাজঘরে ফেরেন।

অভিষেক-শাহবাজ বাংলাকে পৌঁছে দিলেন ভদ্রস্থ জায়গায়

এরপরই পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন শাহবাজ আহমেদ ও উইকেটকিপার অভিষেক পোড়েল। প্রথম ইনিংসে ৮৮ রানে আউট হওয়ার পরও বাংলা বরোদার বিরুদ্ধে ৩৪৯ রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিল প্রথম ম্যাচে। সেই ম্যাচে শাহবাজ ১০০ বলে ৭১ ও অভিষেক ৭০ বলে ৫৩ রানে অপরাজিত ছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের দ্বিতীয় ম্যাচে এদিন ফের অর্ধশতরান হাঁকালেন অভিষেক। অভিষেক ও শাহবাজের জুটিতে এদিন উঠল ৭৪ রান। ৬১ বলে ৪০ রান করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অলরাউন্ডার শাহবাজ। এরপর আকাশ দীপের সঙ্গে ৪০ রানের পার্টনারশিপ গড়েন অভিষেক। আকাশ দীপ করেন ২০। ১০টি চারের সাহায্যে ৭৩ রান করে অভিষেক আউট হলে বাংলার স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ২৪২। ঠিক দুই বল পর ঈশান পোড়েল শূন্য রানে আউট হন। তনয় ত্যাগরাজন ৭১ রানে পাঁচটি ও টি রবি তেজা ৪৮ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন।

অভিষেক-শাহবাজ বাংলাকে পৌঁছে দিলেন ভদ্রস্থ জায়গায়

জবাবে খেলতে নেমে ৪ রানের মধ্যেই দুই উইকেট হারায় হায়দরাবাদ। অক্ষন্ত রেড্ডি ও তিলক বর্মা- দুজনকেই শূন্য রানে প্যাভিলিয়নে ফেরান মুকেশ কুমার। দিনের শেষে হায়দরাবাদ ৯ ওভারে ২ উইকেটে ১৫ রান তুলেছে। অধিনায়ক তন্ময় আগরওয়াল ৫ ও হিমালয় আগরওয়াল ১০ রানে ক্রিজে রয়েছেন। তিনটি মেডেন-সহ চার ওভারে তিন রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন মুকেশ। প্রথম ইনিংসে লিড পেতে বাংলার বোলারদের কাল প্রথম দুই ঘণ্টার পারফরম্যান্স গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+