সজোরে বল এসে লাগল কপালে, মাঠেই পড়ে গেলেন অশোক দিন্দা! ছুটতে হল হাসপাতালে, দেখুন ভিডিও

নেটের অনুশীলন চলাকালীন বাংলার জোরে বোলার অশোক দিন্দা মাথায় আঘাত পেয়েছেন।

অনুশীলন ম্যাচে বল করতে গিয়ে বড়সড় চোট পেলেন বাংলার জোরে বোলার অশোক দিন্দা। ব্যর্থ রঞ্জি অভিযানের পর বাংলা দল আপাতত কলকাতায় ভারতের ঘরোয়া টি২০ টুর্নামেন্ট, সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য প্রস্তুতি নিচ্ছে। তার জন্য এদিন ইডেনে এক অনুশীলন ম্যাচ খেলছিলেন বাংলার ক্রিকেটাররা। সেখানেই এই ঘটনা ঘটে।

নেটে বল করতে গিয়ে কপালে চোট অশোক দিন্দার

অনুশীলন ম্যাচে দিন্দার বিরুদ্ধে ব্যাট করছিলেন বিবেক সিং। দিন্দার ফুলটস বলে সপাটে ব্যাট চালিয়েছিলেন বিবেক। সেই স্ট্রেট-ড্রাইভ দিন্দার হাতে লেগে সরাসরি গিয়ে লাগে তাঁর কপালে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই পড়ে যান দিন্দা।

সতীর্থরা সবাই ছুটে আসেন। ছুটে আসেন অনুশীলনে উপস্থিত চিকিৎসকরাও। মাঠেই তাঁর প্রাথমিক শুশ্রুষা করা হয়। এরপর তিনি সেই ওভারটি সম্পূর্ণও করেন। কিন্তু আঘাত যেহেতু মাথায় তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী এক নার্সিংহোমে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/WATCH?src=hash&ref_src=twsrc%5Etfw">#WATCH</a>:Pacer Ashok Dinda got injured after he was hit on forehead at Eden Gardens in Kolkata today during Bengal's T20 practice match for Mushtaq Ali championship.A medical team treated Dinda&he completed over after that.Doctors conducted his CT Scan&said there is nothing serious <a href="https://t.co/XpT6FOTAFJ">pic.twitter.com/XpT6FOTAFJ</a></p>— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1094897562358870016?ref_src=twsrc%5Etfw">February 11, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

সেখানে আঘাতের জায়গার স্ক্যানও করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন দিন্দার আঘাত সেইরকম গুরুতর কিছু নয়। তেমন কিছু পাওয়া যায়নি। তবে আপাতত আগামী দুইদিন অন্তত, তাঁকে অনুশীলন বন্ধ রেখে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আগামী ২১ ফেব্রুয়ারি তারিখে বাংলা মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচে মিজোরামে মুখোমুখি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+