Wriddhiman Saha: মনোজের পর বাংলার অধিনায়ক ঋদ্ধি? প্রত্যাবর্তন করেই পাপালি জানালেন মনের কথা
মান অভিমান পর্ব শেষ, দুই বছর পর ত্রিপুরাতে কাটিয়ে বাংলাতে ফিরেছেন ঋদ্ধিমান সাহা। বাংলা জার্সিতে মাঠে নামার আগে বেঙ্গল প্র টি-টোয়েন্টি লিগে খেলতে চলেছেন জাতীয় দলের উইকেট রক্ষক অভিমুন্য ঈশ্বরনের জায়গায় নিয়ে এবার রেশমি মেদিনীপুর ইউজার্স দলের হয়ে খেলবেন পাপালি। সিএবির এক কর্মকর্তার সঙ্গে বিতর্কে জড়িয়ে বাংলা ছেড়েছিলেন , কিন্তু সৌরভ সৌরভ গঙ্গোপাধ্যায় পরামর্শে আবার বাংলায় ফিরে এসেছেন ঋদ্ধিমান সাহা।
বাংলায় ফেরা প্রসঙ্গের ঋদ্ধিমান সাহা বলেন, দুই বছর বাংলার হয়েখেলেনি কিন্তু বাংলা নিয়ে নিয়মিত খোঁজখবর রেখেছিলাম। ত্রিপুরার হয়ে খেলার সময় বাংলার ম্যাচের নিয়মিত খোঁজ খবর রাখতাম। তবে আমার বাংলায় ফেরার ক্ষেত্রে মূল উদ্যোগ নিয়েছেন আমার স্ত্রী রোমি এবং সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সঞ্জয় দাস। দাদার সঙ্গে কথা বলার ব্যবস্থা সঞ্জয় দাসই করে দিয়েছেন। তারপরই বাংলায় ফিরে আসা সিদ্ধান্ত নিয়েছি ।"

মনোজ তিওয়ারি অবসর নিয়েছেন আগামী দিনে বাংলা দলের অধিনায়কের দায়িত্বে কি দেখা যেতে পারে ঋদ্ধিবান সাহাকে এই প্রশ্নের উত্তরে ঋদ্ধিমান বলেন, আমি এখন বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লীগ নিয়ে ভাবছি। বেঙ্গল নিয়ে এখনো কোনোও পরিকল্পনা করিনি এটা পরে দেখা যাবে।
এই দুই বছরে বাংলা কতটা পাল্টে গিয়েছে সেটা সেই প্রসঙ্গে ঋদ্ধিমান বলেন আমি এখনো, ইডেনে নামার সুযোগ পাইনি তবে সাজে বারে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম আগে যেখানে চেয়ারে বসতাম সেগুলো সম্পূর্ণ পাল্টে গেছে। এটাই আমার চোখে এখনো পর্যন্ত পরিবর্তন লেগেছে।
অন্যদিকে আবার বাংলায় ফিরে আসতে পেরে দারুণ খুশি ঋদ্ধিমান ও। রেশমি মেদিনীপুর ওয়ারিয়র্স দলের মার্কি খেলোয়াড় হিসেবে এখন বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগকেই এখন পাখির চোখ করে ভালো পারফরমেন্স করাই মূল লক্ষ্য বলে জানান ঋদ্ধি।
ত্রিপুরা ছেড়ে আবার বাংলায় ফিরে এসেছেন ঋদ্ধিমান সাহা ও সুদীপ চট্টোপাধ্যায়।এবারের বেঙ্গল প্রি টোয়েন্টি লিগে রেশমি মেদিনীপুরের হয়ে খেলতে দেখা যাবে এই দুই ক্রিকেটারকে। মঙ্গলবার বিকেলে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে রেশমি মেদিনীপুর ওয়ারিয়র্স দলের পক্ষ থেকে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের। উপস্থিত ফ্র্যাঞ্চাইজি দলের কর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন দলের মার্কি খেলোয়াড় ঋদ্ধিমান সাহা, অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়, মেন্টর লক্ষ্মীরতন শুক্লা চিফ অ্যাডভাইজার অরূপ ভট্টাচার্য সহ অন্যান্যরা। দলের মেন্টর লক্ষ্মীরতন শুক্লা জানান, এই টুর্নামেন্টে থেকে বহু প্রতিভাবান খেলোয়াড় দেশের হয়ে খেলার সুযোগ পাবেন। পাশাপাশি দীর্ঘদিনের বন্ধু ঋদ্ধিমানের বাংলায় ফিরে আসাকে সাধুবাদ জানান লক্ষ্মী।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications