Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলার রঞ্জি-জয় অধরাই থেকে গেল, সৌরাষ্ট্রের কাছে হেরে স্বপ্নভঙ্গ মনোজ-লক্ষ্মীদের

ঘরের মাঠে মনোজ-লক্ষ্মীরা ব্যর্থ হলেন বাংলাকে ভারত সেরার শিরোপা এনে দিতে।

আবারও ব্যর্থ হল বাংলা। সৌরাষ্ট্রের কাছে হেরে বাংলার স্বপ্নভঙ্গ হল। ৩৩ বছর পর রঞ্জি জয় অধরাই রয়ে গেল বাংলার। ঘরের মাঠে মনোজ-লক্ষ্মীরা ব্যর্থ হলেন বাংলাকে ভারত সেরার শিরোপা এনে দিতে। আবারও সৌরাষ্ট্রের কাছে হার মানতে হল বাংলাকে। শেষ রক্ষা হল না। ৯ উইকেটে বাংলাকে হারিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন হল সৌরাষ্ট্র।

সৌরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলার

সৌরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলার

৩৩ বছরের প্রতীক্ষার অবসান হল না এবারও। আরও দীর্ঘায়িত হল প্রতীক্ষা। আবারও ফাইনালে উঠে হার মানতে হল বাংলাকে। সৌরভ থেকে লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারি কেউই পারলেন না বাংলার রঞ্জি ট্রফি খরা কাটাতে। ঘরের মাঠে সৌরাষ্ট্রের কাছে লজ্জার হার মানতে হল মনোজ তিওয়ারিদের।

নিজেদের ঘরের মাঠে খেলার সুযোগ পেয়েও ব্যর্থ

নিজেদের ঘরের মাঠে খেলার সুযোগ পেয়েও ব্যর্থ

লক্ষ্মীরতন শুক্লার কোচিং-এ এবং মনোজ তিওয়ারির অধিনায়কত্বে বাংলা রঞ্জি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল। একের পর এক রাজ্যকে হারিয়ে বাংলা পৌঁছে গিয়েছিল রঞ্জি ফাইনালে। ২০২০-এর পর আবার ২০২৩-এ বাংলা সৌরাষ্ট্রের মুখোমুখি হয়। এবার তারা নিজেদের ঘরের মাঠে খেলার সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হল।

বাংলার ব্যাটিং ভরাডুবি, বোলিং ছারখার

বাংলার ব্যাটিং ভরাডুবি, বোলিং ছারখার

জয়দেব উনদকাট ও চেতন সাকারিয়ার বোলিংয়ের জবাব ছিল না বাংলার ব্যাটসম্যানদের সামনে। প্রথম দিনের প্রথম সেশন থেকে বাংলা ব্যর্থ। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে বাংলা। ১৭ রানেই খোয়াতে হয় চার উইকেট। সেখান থেকে শাহবাজ আহমেদ (৬৯) ও অভিষেক পোড়েল (৫০)-এর লড়াইয়ে ভর করে ১৭৪ রানে পৌঁছয় বাংলা। তবে এরপর বাংলার বোলিংকে ছিন্নভিন্ন করে সৌরাষ্ট্র ৪০০-র উপর রান করে।

মনোজ-অনুষ্টুপের লড়াই ব্যর্থ

মনোজ-অনুষ্টুপের লড়াই ব্যর্থ

২৩০ রানে পিছিয়ে থেকে বাংলা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। কিন্তু বাংলার টপ অর্ডার আবার ব্যর্থ। তবে হাল ধরেন মনোজ তিওয়ারি ও অনুষ্টুপ মজুমদার। দুই অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাটে যখন লড়াইয়ে ফেরার আশা জাগছে, তখনই অনুষ্টুপের উইকেট খুইয়ে বসতে হয় বাংলাকে।

শাহবাজ রান আউট হতেই আশা শেষ

শাহবাজ রান আউট হতেই আশা শেষ

চতুর্থ দিনে ক্রিজে নামে বাংলার দুই অপরাজিত ব্যাটসম্যান মনোজ তিওয়ারি ও শাহবাদ আহমেদ। কিন্তু একটা ভুল বোঝাবুঝিতেই সব শেষ হয়ে যায়। যেখানে মাটি কামড়ে লড়াইয়ের দরকার, সেখানে দিনের শুরুতেই রান আউট হয়ে যান শাহবাজ আহমেদ। তখনই নড়ে যায় বাংলার লড়াকু মানসিকতা। এরপরই ফেরেন মনোজ তিওয়ারি।

ভারত সেরার শিরোপা মাথায় তুলে নিল সৌরাষ্ট্র

ভারত সেরার শিরোপা মাথায় তুলে নিল সৌরাষ্ট্র

বাংলার ইনিংস হার যখন অবধারিত, তখন দশম উইকেটে মুকেশ কুমরা আর ঈশান পোড়েল যোগ করেন ৩৬ রান। ফলে ইনিংস হার এড়ানো সম্ভব হয় বাংলার। সৌরাষ্ট্রের জয়ের জন্য দরকার ছিল ১২ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো স্কের না করেই উইকেট খুইয়ে বসে সৌরাষ্ট্র। তারপর ১২ রান তুলে নিতে তাদের আর অসুবিধা হয়নি। ফলে ফের একবার বাংলাকে হারিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন হয়ে ভারত সেরার শিরোপা মাথায় তুলে নিল সৌরাষ্ট্র।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+