কোয়ার্টার অনিশ্চিত দিন্দা , জল্পনা বঙ্গ ক্রিকেট মহলে
রনজি ট্রফি-র কোয়ার্টার ফাইনালে জমজমাট পারফরম্যান্স করে উঠেছে বাংলা। কিন্তু নক আউটের লড়াইয়ের আগে বড় চ্যালেঞ্জের সামনে তারা।
রনজির মূল পর্বে পৌঁছে গেছে বাংলা। রাজস্থানে প্রতিপক্ষ গুজরাত। কিন্তু এই অবস্থায় হঠাৎই অনিশ্চয়তা তৈরি হয়েছে বাংলা শিবিরে। মহম্মদ শামিকে পাওয়া যাবে না তা আগেই জানা ছিল , এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন অশোক দিন্দাও।

এ মরশুমে বঙ্গপেসার দুরন্ত ফর্মে রয়েছেন। গ্রুপ পর্বের রনজিতে পরপর ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দিয়েছেন অশোক দিন্দা। গুজরাতের বিরুদ্ধে মনোজ তিওয়ারির তুরূপের তাস হতে পারতেন তিনিই। কিন্তু হঠাৎই আশঙ্কার মেঘ তাঁর অনুপস্থিতি নিয়ে।
যদিও দিন্দাকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই, বরং ব্যক্তিগত জীবনে একধাপ এগিয়ে যাওয়ার সামনে দাঁড়িয়ে নৈছনপুর এক্সপ্রেস । সন্তানসম্ভবা অশোক দিন্দার স্ত্রী। এই অবস্থায় স্ত্রী-র পাশে থাকতে চাইছেন যেহেতু সন্তান জন্মানোর দিন সামনে।
তবে বাংলা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই ধরণের কথা জানেন না বলেই জানানো হয়েছে। মঙ্গলবার রাতেই তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে এমনটাই জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications