Ranji Trophy: দ্বিতীয় দিনের খেলা শেষে উত্তরাখণ্ডের বিরুদ্ধে চালকের আসনে বাংলা
Ranji Trophy: দ্বিতীয় দিনের খেলার শেষে উত্তরাখণ্ডের বিরুদ্ধে চালকের আসনে বাংলা
দেরাদুনে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এলিট গ্রুপ 'এ'-এর ম্যাচে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে বাংলা। প্রথম দিনের খেলা শেষে বাংলার রান ছিল ২৬৯/৩। অভিমন্যু ঈশ্বরন ১৪১ রান করে অপরাজিত থাকেন অভিমন্যু ঈশ্বরন। কিন্তু প্রথম দিনে এগিয়ে থাকার সুবিধা বাংলা নিতে পারেনি ঠিক মতো।

দ্বিতীয় দিন লাঞ্চের আগেই মোট ৮ উইকেট হারায় বাংলা দল। লাঞ্চের সময়ে বাংলার রান ছিল ৩৬৮/৮। শেষ পর্যন্ত ১২০.৫ ওভারে ৩৮৭ রানে অলআউট হয়ে যায় বাংলা। অভিমন্যু আউট হন ১৬৫ রানে। বাংলার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন সুদীপ কুমার ঘরামি। তিনি প্রথম দিনই আউট হন ৯০ রান করে। মনোজ তিওয়ারি প্যাভিলিয়নে ফেরেন ১৫ রানে। শেষ পর্যন্ত ৪০ রান করে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ। বাংলার লোয়ার অর্ডার এই ম্যাচে রান পাননি। উইকেটরক্ষক- ব্যাটসম্যান ১০ রানে আউট হন। প্রদীপ্ত প্রামাণিক আউট হন ০ রানে। আকাশ দীপ ১৩ রান করেন।
দ্বিতীয় দিন বাংলার ব্যাটিং অর্ডারে ধস নামানোর কাজটা করেন ময়াঙ্ক মিশ্র। প্রথণ দিন দুই উইকেট পেয়েছিলেন তিনি, দ্বিতীয় দিন আরও ৪ উইকেট পান। মোট ৬ উইকেট পান তিনি। দু'টি উইকেট পান অভয় নেগি। একটি করে উইকেট পান আকাশ মাধওয়াল এবং অভনিশ সুধা। ৩৮৭ রানে শেষ হয় বাংলার ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে উত্তরাখণ্ড। মাত্র দুই ব্যাটসম্যান কুনাল চাণ্ডেলা (৪০*) এবং অখিল রাওয়াত (৩২*) ছাড়া কেউ দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। দুই ওপেনার অবনিশ সুধা এবং অধিনায়ক জীবনজোৎ সিং করেন ৪ রান করে। আরিয়ন শর্মা করেন ৮ রান, স্বপনীল সিং করেন ৪ রান, আদিত্য তারে এবং ময়াঙ্ক মিশ্র ০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। বাংলার হয়ে দু'টি করে উইকেট পান শাহবাজ আহমেদ, আকাশ দীপ এবং প্রদীপ্ত প্রামানিক। দিনের শেষে উত্তরাখণ্ডের রান ১০৪/৬। কুনাল এবং অখিলের সৌজন্যেই ব্যাটিং ধস কাটিয়ে ওঠার চেষ্টা করছে উত্তরাখণ্ড। এই দুই ব্যাটসম্যানই দ্বিতীয় দিনের শেষে অপরাজিত রয়েছেন। দিনের শেষে উত্তরাখণ্ড ২৮৩ রানে পিছিয়ে।












Click it and Unblock the Notifications