২ মরশুম পর রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা, নায়ক অনুষ্টুপ

২ মরশুম পর রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা, নায়ক অনুষ্টুপ

২ মরশুম পর রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছল বাংলা। কটকে ওড়িশার বিরুদ্ধে কোয়ার্টারল ফাইনাল ড্র হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে শেষ চারে পৌঁছলেন মনোজ তিওয়ারিরা। ম্যাচ সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন প্রথম ইনিংসে দুর্দান্ত শতরান করা বাংলার অনুষ্টুপ মজুমদার। সেমিফাইনালে বাংলার প্রতিপক্ষ হতে চলেছে কর্নাটক।

বাংলার শুরু

বাংলার শুরু

কটকের ড্রিমস গ্রাউন্ডে টসে জিতে বাংলাকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় ওড়িশা। মাত্র ৯ ও ৭ রানে সাজঘরে ফিরে যান বাংলার ওপেনার কৌশিক ঘোষ ও অভিমন্যু ইশ্বরণ। তিন নম্বরে ব্যাট করতে নামা অভিষেক রমন ১ রানের বেশি করতে পারেননি। ২৪ রান করে আউট হন অর্নব নন্দী। মনোজ তিওয়ারির ব্যাট থেকে আসে মাত্র চার রান। ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলা।

ঘুরে দাঁড়ানো

ঘুরে দাঁড়ানো

মনোজ তিওয়ারি আউট হওয়ার পর ক্রিজে আসেন বাংলার উইকেটরক্ষক শ্রীবৎস গোস্বামী। তাঁর সঙ্গে অনুষ্টুপ মজুমদারের মধ্যে ৯৫ রানের পার্টনারশিপ হয়। দলের ১৪১ রানের মাথায় ব্যক্তিগত ৩৪-র স্কোরে আউট হন শ্রীবৎস্য। এরপরেই ব্যাট করতে নামেন অল-রাউন্ডার শাহবাজ আহমেদ। টালমাটাল অবস্থা থেকে বাংলাকে টেনে তোলে অনুষ্টুপ মজুমদার ও শাহবাজ আহমেদের পার্টনারশিপ। জুটিতে ১৭১ রান তোলেন দুই ক্রিকেটার। শুক্রবার সকালে ১৫৮ বলে ৮২ রান করে আউট হন শাহবাজ। ২৩৯ বলে ১৫৭ করেন অনুষ্টুপ। পুরোপুরি ব্যর্থ হয় বাংলার লোয়ার অর্ডার।

ওড়িশার প্রথম ইনিংস

ওড়িশার প্রথম ইনিংস

জবাবে প্রথম ইনিংসে ২৫০ রানের বেশি তুলতে পারেনি ওড়িশা। দুর্দান্ত বোলিং করেন বাংলার তিন পেসাররা। ৩টি করে উইকেট নেন ইশান পোড়ল, নীলকান্ত দাস ও মুকেশ কুমার। ১ উইকেট নেন স্পিনার শাহবাজ আহমেদ।

বাংলার লড়াই

বাংলার লড়াই

ম্যাচের দ্বিতীয় ইনিংসে ওড়িশার ওপর কার্যত চেপে বসেন বাংলার ব্যাটসম্যানরা। অভিজ্ঞ মনোজ তিওয়ারি ও অনুষ্টুপ মজুমদার ব্যর্থ হলেও অভিষেক রমন (৬৭), শ্রীবৎস্য গোস্বামী (৭৮) ও শাহবাজ আহমেদের (৬৪) ব্যাটে ভর করে দ্বিতীয় ইনিংসে ৩৭৩ রান তোলে বাংলা। ওড়িশাকে ৪৫৬ রানের লক্ষ্য দেয় বাংলা।

পারল না ওড়িশা

পারল না ওড়িশা

চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১০ ওভার খেলতে পেরেছেন ওড়িশার ব্যাটসম্যানরা। ১০ ওভারে বিনা উইকেটে ৩৯ রান তোলেন তাঁরা। আলো কম থাকায় ম্যাচ ভেস্তে যায়। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে পৌঁছয় বাংলা। আগামী ২৯ ফেব্রুয়ারি সেমিফাইনাল খেলতে নামবেন মনোজ তিওয়ারিরা।

দুই মরশুম আগে

দুই মরশুম আগে

২০১৭-১৮ মরশুমে শেষবার রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছেছিল বাংলা। সেবার দিল্লির কাছে হেরে যেতে হয়েছিল মনোজ তিওয়ারিদের। এবার তাঁরা ফাইনালে উঠতে পারেন কিনা, তা দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+