Vijay Hazare Trophy: ঈশ্বরণের শতরানের পর স্পিনারদের ভেল্কি, বরোদাকে বড় ব্যবধানে হারাল বাংলা
বিজয় হাজারে ট্রফিতে দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা বজায় রাখল বাংলা দল। প্রথম ম্যাচে সহজ প্রতিপক্ষ নাগাল্যান্ডকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী বরোদাকে হারাল বঙ্গ ব্রিগেড। পর পর দুটি ম্যাচে জয় পেয়ে একদিনের টুর্নামেন্টের সূচনাটা ভালোভাবেই করল লক্ষ্মীরতন শুক্লার দল। মুম্বইয়ে টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠিয়েছিল বরোদা। কিন্তু এর সুযোগ পুরো মাত্রায় কাজে লাগালেন বাংলার ব্যাটসম্যানরা।
ওপেন করতে নেমে শুরু থেকেই বাইশ গজে ঝড় তুলতে শুরু করেছিলেন অভিমন্যু। ১৭টি চারের সাহায্যে ১৩৮ বলে ১৪১ রান করেন অভিমন্যু ঈশ্বরণ। এই নিয়ে আরও এক ওপেনার অভিষেক পোড়েল ৬৫ বলে ৫৯ রান করেছেন। তাঁর ইনিংস সাজানো ছিল ছয়টি চার এবং একটি ছক্কা দিয়ে। অধিনায়ক সুদীপ ঘরামি ২ রানে আউট হন।

শেষ দিকে নেমে ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেন প্রদীপ্ত প্রামাণিক। বঙ্গ ব্রিগেডের এই অল রাউন্ডার ১৪ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৪ রান তুলে দেয় বঙ্গ ব্রিগেড। বরোদার হয়ে তিনটি করে উইকেট নেন অতীত শেঠ এবং অভিমন্যুসিং রাজপুত।
স্কোরবোর্ডে ৩০০ রান থাকায় বোলাররা বাড়তি আত্মবিশ্বাস নিয়েই বল করতে নামে। শুরুতেই ধাক্কা দেন আকাশদীপ। ওপেনারকে জ্যোতসনীল সিংকে ফেরান ২ রানে। এরপর আরও এক ওপেনার নিনাদকে সাজঘরে ফেরান শামির ভাই মহম্মদ কাউফ।এরপর জুটি গড়ার চেষ্টা করেন মিথেশ প্যাটেল এবং শাস্বত রাওয়াত।কিন্তু বাংলার দুই স্পিনার প্রদীপ্ত প্রামাণিক ও করণ লাল বল হাতে তাদের ভেল্কি দেখালেন।
প্রদীপ্ত প্রামাণিক, মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ ও করণ লাল। করণ ৪৩ রানে ৩ ও প্রদীপ্ত ৪৬ রানে ৩ উইকেট নিলেন। কাইফ নিয়েছেন ২৬ রানে ২ উইকেট। আকাশদীপ, শাহবাজ আহমেদের ঝুলিতে এসেছে ১টি করে উইকেট। বরোদার হয়ে সর্বোচ্চ ৫৯ রান করলেন শাস্বত রাওয়াত। তবে বাকি ব্যাটারারা কেউই রান পেলেন না।
ফলে ৪৪.২ ওভারে ২১৯ রানেই গুটিয়ে গেল বরোদ।৯৫ রানে জয় পেল বাংলা। আগামী ২৭ নভেম্বর তামিলনাড়ুর বিরুদ্ধে নামবে বঙ্গব্রিগেড।












Click it and Unblock the Notifications