রঞ্জি ট্রফির হাড্ডাহাড্ডি ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ২ উইকেটে জয় বাংলার

রঞ্জি ট্রফির হাড্ডাহাড্ডি ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ২ উইকেটে জয় বাংলার

রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থানকে ২ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের নক-আউট পর্বে যাওয়ার আশা জিইয়ে রাখল বাংলা। রাজস্থানের সাওয়াই মান সিং স্টেডিয়ামে দুই দলের মধ্যে হাড্ডিহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরা রাখতে সক্ষম হন অভিমন্যু ইশ্বরণরা।

ম্যাচের প্রথম ইনিংস

ম্যাচের প্রথম ইনিংস

রাজস্থানের সাওয়াই মান সিং স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলা। প্রথম ইনিংসে ২৪১ রানে অল-আউট হয়ে যায় রাজস্থান। বাংলার হয়ে ৬ উইকেট নেন মুকেশ কুমার।

বাংলার প্রথম ইনিংস

বাংলার প্রথম ইনিংস

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১২৩ রানে অল-আউট হয়ে যায় বাংলা। সবচেয়ে বেশি ৩৮ রান করেন ওপেনার কৌশিক ঘোষ। রাজস্থানের হয়ে ৪টি করে উইকেট নেন তনবীর-উল-হক ও ঋতুরাজ সিং।

রাজস্থানের দ্বিতীয় ইনিংস

রাজস্থানের দ্বিতীয় ইনিংস

১১৮ রানে এগিয়ে থেকে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে রাজস্থানও। ২০১ রানে অল-আউট হয়ে যায় হোম টিম। রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন রাজেশ বিশনৈ। বাংলার হয়ে ৪ উইকেট নেন নীলকান্ত দাস।

বাংলার দ্বিতীয় ইনিংস

বাংলার দ্বিতীয় ইনিংস

১) ম্যাচ জিততে দ্বিতীয় ইনিংসে ৩২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলার শুরুটা ভালোই করেন ওপেনার তথা অধিনায়ক অভিমন্যু ইশ্বরণ ও কৌশিক ঘোষ। অভিমন্যু ৬২ রান করে আউট হন। কৌশিক করেন ৬৪। এরপর ব্যাট করতে নামা অভিষেক রমন ও মনোজ তিওয়ারি যথাক্রমে ১৩ ও ০ রানে ফিরে যান। চাপে পড়ে যায় বাংলা। তৃতীয় দিনের শেষে বাংলার স্কোর ছিল ৪ উইকেটের বিনিময়ে ১৮৫। ক্রিজে ২০ ও ১৯ রানে অপরাজিত ছিলেন অনুষ্টুপ মজুমদার ও শ্রীবৎস গোস্বামী।

২) যদিও চতুর্থ দিন অর্থাৎ শুক্রবার সকালে বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি অনুষ্টুপ মজুমদার ও শ্রীবৎস গোস্বামী। ৬৩ বলে ৩৫ রান করে আউট হন অনুষ্টুপ। ২১ করে সাজঘরে ফেরেন শ্রীবৎস। ৬ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে যায় বাংলা।

৩) বাংলার হয়ে খেলা ঘোরান অল-রাউন্ডার শাহবাজ আহমেদ। ১৩৩ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন তিনি। অর্নব নন্দী (২০), আকাশ দ্বীপ (২২) ও মুকেশ কুমারের (৯) সঙ্গে পরপর জুটি বেঁধে বাংলার হয়ে ম্যাচ বের করে আনেন শাহবাজ।

৪) ম্যাচে দুর্দান্ত লড়াই দেওয়া রাজস্থানের হয়ে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন ঋতুরাজ সিং। ৩ উইকেট নেন তনবীর উল-হক।

তিনে বাংলা

তিনে বাংলা

রাজস্থানকে হারিয়ে সাত ম্যাচ খেলে ২৬ পয়েন্টে দাঁড়িয়ে আছেন মনোজ তিওয়ারিরা। রঞ্জির এলিট গ্রুপ এ ও বি-তে বাংলার স্থান তিন নম্বরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+