বিজয় হাজারে ট্রফিতে কর্নাটককে হারিয়েও কেন বিদায় বাংলার? নক আউট পর্বে গেল কারা?

বিজয় হাজারে ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কর্নাটককে হারিয়েও নক আউট পর্বে যাওয়া হলো না বাংলার। শেষ ম্যাচে মুম্বই ও তামিলনাড়ু হেরে যাওয়ার কারণেই। আজ থুম্বায় কর্নাটককে ৯ বল বাকি থাকতে চার উইকেটে হারায় বাংলা। এমন জয়ের পরও দলের বিদায় নিশ্চিত হওয়াকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে হেড কোচ অরুণ লাল বলেন, তরুণ ক্রিকেটাররা যেভাবে খেলছেন তাতে আগামী ৪-৫ বছরে দেশের প্রথম পাঁচ দলের মধ্যে থাকবে বাংলা।

বিজয় হাজারে ট্রফিতে কর্নাটককে হারিয়েও কেন বিদায় বাংলার?

আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কর্নাটক অধিনায়ক মণীশ পাণ্ডে। চারটি করে চার ও ছয় মেরে তিনিই কর্নাটকের হয়ে সর্বাধিক ৮৫ বলে ৯০ রান করেন। কর্নাটক ৮ উইকেট হারিয়ে তোলে ২৫২ রান। প্রদীপ্ত প্রামাণিক ৪৮ রানের বিনিময়ে ৪ উইকেট পান। ঋত্ত্বিক চট্টোপাধ্যায় দুটি এবং আকাশ দীপ ও শাহবাজ আহমেদ একটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ৪৮.৩ ওভারেই ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা। অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় ৫৬ বলে ৬৩, অভিষেক দাস ৫৮, ঋত্ত্বিক রায়চৌধুরী ৪৯ রান করেন। কর্নাটকের হয়ে তিনটি উইকেট পান প্রতীক জৈন।

বিজয় হাজারে ট্রফিতে কর্নাটককে হারিয়েও কেন বিদায় বাংলার?

বাংলার হেড কোচ অরুণ লাল বলেন, বিগত ৩-৪ বছরে বাংলার সেরা পারফরম্যান্স হলেও খেলার মান আরও উন্নত করতে হবে এবং সেটা হবেও। কর্নাটক, মুম্বই, বরোদাকে আমরা হারিয়েছি। পণ্ডিচেরী ম্যাচ হেরেছি বৃষ্টির জন্য। বৃষ্টি না হলে আমরাই জিততাম। ছেলেরা ভালো ক্রিকেট খেললেও এভাবে বিদায় নেওয়ার কারণে তাঁদের জন্য খারাপ লাগছে। তবে বাংলার ক্রিকেট সঠিক দিশাতেই এগোচ্ছে। আজকের অপর ম্যাচগুলির মধ্যে বরোদা ১১৪ রানে অল আউট হয়েও তামিলনাড়ুকে ৭৩ রানে অল আউট করে দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে। পণ্ডিচেরীকে ১৫৭ রানে বেঁধে ফেলেও মুম্বই ১৩৯ রানের বেশি এগোতে পারেনি।

বিজয় হাজারে ট্রফিতে কর্নাটককে হারিয়েও কেন বিদায় বাংলার?

গ্রুপ বি-তে চারটি দল ৫ ম্যাচে ১২ পয়েন্ট করে পায়। তামিলনাড়ু (১.০৫২) ও কর্নাটকের (০.৭৮৯) নেট রান রেট বাংলা (-০.২৩৫) ও পণ্ডিচেরী (-১.৩৬০)-র তুলনায় ভালো থাকায় নক আউট পর্বে গেল তারা। প্রথম প্রি কোয়ার্টার ফাইনালে খেলবে বিদর্ভ ও ত্রিপুরা, দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি কর্নাটক ও রাজস্থান, তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনালে উত্তরপ্রদেশ খেলবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে। তামিলনাড়ু, হিমাচল, সৌরাষ্ট্র পৌঁছে গিয়েছে কোয়ার্টার ফাইনালে। তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হবে তিনটি প্রি কোয়ার্টার ফাইনালের ফলের ভিত্তিতে। চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে কেরালা ও সার্ভিসেস।

(ছবি- সিএবি ক্রিকেট)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+