বিজয় হাজারে-তে অবশেষে জয়ের সরণীতে বাংলা, জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে দুর্দান্ত অনুষ্টুপ ও ইশ্বরণ
বিজয় হাজারে-তে অবশেষে জয়ের সরণীতে বাংলা, জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে দুর্দান্ত অনুষ্টুপ ও ইশ্বরণ
পরপর দুই ম্যাচে হেরে যাওয়ার পর বিজয় হাজারে ট্রফিতে অবশেষে জয়ের সরণীতে ফিরল বাংলা ক্রিকেট দল। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ও অভিমন্যু ইশ্বরণের দুর্দান্ত ব্যাটিংয়ে জম্মু ও কাশ্মীরকে পর্যুদস্ত করলেন অরুণ লালের ছেলেরা। আবছা হলেও টুর্নামেন্টের পরের রাউন্ডে পৌঁছনোর আশা জিইয়ে রাখল বাংলা।

কলকাতার ভিডিওকন অ্যাকাডেমির মাঠে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জম্মু ও কাশ্মীর। কিন্তু সেই সিদ্ধান্ত ভুল বলে প্রমাণ হয়। অভিমন্যু ইশ্বরণ (৯৯), অনুষ্টুপ মজুমদার (৯২) ও ঋত্বিক রায় চৌধুরীর (৫৫) দুর্দান্ত ব্যাটিংয়ে জম্মু ও কাশ্মীরের সব পরিকল্পনা ভেস্তে যায়। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রান তোলে বাংলা। হোম টিমের হয়ে ৪৮ ও ৪২ রানের দাপুটে ইনিংসে খেলেন যথাক্রমে শাহবাজ আহমেদ ও কাইফ আহমেদ। জম্মু ও কাশ্মীরের হয়ে ২ মুজতবা ইউসুফ।
পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে জম্মু ও কাশ্মীরের শুরুটা কিন্তু ভাল হয়। ওপেনার শুভম খাজুরিয়া (৪৪) ও আদিল রশিদের মধ্যে ৬৯ রানের পার্টনারশিপ হয়। এরপর আবিদ মুস্তাক (৬৮) ও অধিনায়ক পারভেজ রসুল (৫০) ছাড়া জম্মু ও কাশ্মীরের অন্য কোনও ব্যাটসম্যান সেভাবে সফল হননি। ফলে ২৮৬ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।
৮২ রানে বিজয় হাজারে ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচ জেতে বাংলা। হোম টিমের হয়ে ৪ উইকেট নেন স্পিনার অর্নব নন্দী। দুই উইকেট নেন পেসার মুকেশ কুমার। একটি করে উইকেট নেন ইশান পোড়েল ও শাহবাজ আহমেদ। ম্যাচের সেরা অভিমন্যু ইশ্বরণ এই জয়ের কৃতিত্ব দলের প্রতিটি সদস্যকে।
জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের ফলে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এলিট গ্রুপ ই-তে তিন নম্বর স্থানে রয়েছে বাংলা। টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে পৌঁছনো অরুণ লাল শিবিরের কাছে কার্যত অসম্ভব।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications