স্ন্যাপ চ্যাটে বিতর্কিত অঙ্গভঙ্গি, ফের বিতর্কে বেন স্টোকস
বেন স্টোকস আরও চাপে। যা কেলেঙ্কারি করলেন তাতে লজ্জিত ক্রিকেট।
সময়টা খুবই খারাপ যাচ্ছে বেন স্টোকসের। পানশালায় মারামারি করে বিতর্কে জড়িয়েছিলেন এই ইংলিশ ক্রিকেটার। এবার আবার ব্রিটিশ টেলিভিশনের নামকরা ব্যক্তিত্ব ক্যাটি প্রাইস এবং তাঁর সন্তান হার্ভের দিকে তাকিয়ে তির্যকভাবে মুখ বেঁকিয়েছেন। এই ভিডিও ছড়িয়ে পড়েছে। তারপরই উঠেছে সমালোচনার ঝড়।

ক্যাটি প্রাইস ও তাঁর বিশেষভাবে সক্ষম ছেলে হার্ভির সঙ্গে স্ন্যাপ চ্যাট করার সময় বিশ্রীভাবে মুখভঙ্গি করেছেন বেন স্টোকস। আসলে তিনি নাকি হার্ভির মতই মুখভঙ্গী করছিলেন। এরপর বেন স্টোকস নিজের ভুল স্বীকার করে নাকি ক্ষমাও চান,কিন্তু কিছুতেই মন গলছে না ক্যাটি প্রাইসের।

এদিকে দিন কয়েক আগে নাইটক্লাবে মারামারি করে গ্রেফতার হয়েছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। জেলে কাটানোর পর তার জামিন হলেও পুরো বিষয়টির তদন্ত চালাচ্ছে লন্ডন পুলিশ। ইসিবি তাঁকে নির্বাসিত করেছে, এমনকি অ্যাসেজেও তাঁর দলে থাকা অনিশ্চিত। একে একে বিভিন্ন স্পনসররা তাঁর চুক্তি খারিজ করছেন। এই অবস্থায় বেন স্টোকসের স্ন্যাপচ্যাটের ভিডিও কফিনের শেষ পেরেক না হয়ে যায়।
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/X2HgPKJP2x4" frameborder="0" allowfullscreen></iframe>











Click it and Unblock the Notifications