Ben Stokes: বিশ্বকাপ খেলতে অবসর ভাঙতে চলেছেন বেন স্টোকস, তবে সমস্যা বাড়াতে পারেন ধোনিদের জন্য

Ben Stokes: ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস এবার একদিনের আন্তর্জাতিক অবসর ভাঙতে চলেছেন। এমনই দাবি করল ব্রিটিশ সংবাদমাধ্যম। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্টোকস বিশ্বকাপর খেলার জন্যই এই সিদ্ধান্ত নিতে চলেছেন।

একইসঙ্গে ওই সংবাদমাধ্যমের দাবি, ওডিআই অবসর ভেঙে ভারতে বিশ্বকাপ খেললেও, আগামী মরশুমের আইপিএলে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

Ben Stokes: বিশ্বকাপ খেলতে অবসর ভাঙতে চলেছেন বেন স্টোকস

২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। থ্রি লায়ন্সের কাছে তাই আসন্ন বিশ্বকাপ খেতাব দখলে রাখার লড়াই। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে লেখা হয়েছে, বেন স্টোকস অবসর ভাঙার জন্য ইউ টার্ন নিতে প্রস্তুত। তিনি ইংল্যান্ডকে খেতাব ধরে রাখার লক্ষ্যে সহযোগিতা করতে চান। সে কারণে আইপিএলে আগামী মরশুম না খেললেও তিনি কিছু মনে করবেন না।

ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার অনুরোধ করলেই অবসর ভাঙতে এক পায়ে খাড়া স্টোকস। চেন্নাই সুপার কিংস বার্ষিক ১৬ কোটি টাকার বিনিময়ে নিয়েছে স্টোকসকে। তিনি সেই বিপুল অর্থ ছেড়ে দিতেও প্রস্তুত ভারতের মাটিতে ইংল্যান্ডকে সাফল্য এনে দিতে। একদিকে রয়েছে বিশ্বকাপ, অন্যদিকে, ২৫ জানুয়ারি থেকে ১১ মার্চ অবধি ভারতে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড।

Ben Stokes: বিশ্বকাপ খেলতে অবসর ভাঙতে চলেছেন বেন স্টোকস

এই পরিস্থিতি বিশ্বকাপ খেলার পর টেস্ট সিরিজ, তারপর দুই মাস ধরে আইপিএল খেললে স্টোকসকে ভারতে পাঁচ মাস কাটাতে হবে। সেটা খুবই চ্যালেঞ্জিং। স্টোকস আইপিএলের সময় হাঁটুর অস্ত্রোপচার সেরে নিতে পারেন। সেটা হলে দীর্ঘদিন ইংল্যান্ডের টেস্ট দলকে নেতৃত্ব দিতে তাঁর অসুবি্ধা হবে না। আমেদাবাদে নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ৫ অক্টোবর বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড।

৩২ বছরের স্টোকস ১০৫টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। গত বছরই ওডিআই থেকে অবসর ঘোষণা করেছিলেন। ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন স্টোকস। তবে ইংল্যান্ডের ওডিআই দলে অলরাউন্ডার হিসেবে খেলবেন না তিনি। মিডল অর্ডার ব্যাটার হিসেবেই খেলবেন বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+