বাবার সুস্বাস্থ্য ফিরে পেতে, ২০১৯ -র সব সাফল্যে বর্জন করতে পারি, বললেন স্টোকস
বাবার সুস্বাস্থ্য ফিরে পেতে, ২০১৯ -র সব সাফল্যে বর্জন করতে পারি, বললেন স্টোকস
চড়ার-উতড়াই! ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বল হাত দলকে ডুবিয়েছিলেন। তিন বছর পর ২০১৯ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ট্রফি দিয়েছেন। সঙ্গে লিডসে একা হাতে বিধ্বংসী ইনিংস খেলে ইংল্যান্ডকে ১ উইকেটে অ্যাসেজ সিরিজের লড়াইয়ে ফেরান। বছরভর এমন অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়ে এবছর ইংল্যান্ডের সেরা ক্রিকেটার অবশ্যই বেন স্টোকস। বছরের শেষটায় অবশ্য বাবার অসুস্থতার কারণে মাঠ ও হাসপাতালের মধ্যে ছোটাছুটি করে কেটেছে। এবার বছর শুরুতে ঈশ্বরের কাছে বাবার সুস্থতা কামনা করে প্রার্থনা করলেন স্টোকস। সঙ্গে ইংল্যান্ডের অল-রাউন্ডার বলেছেন, '২০১৯ সালের সব সাফল্য দিয়ে দিতে হলেও তার বিনিময়ে বাবাকে সুস্থ দেখতে চাই। বাবা সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লে হাসি মুখে ২০১৯ এর সাফল্য দিয়ে দিতে রাজি।'

প্রসঙ্গত বছর শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে ২৩ ডিসেম্বর স্টোকসের বাবা জেরার্ড স্টোকস জোহানেসবার্গ হাসপাতালে ভর্তি হন। স্টোকসের বাবাকে আশঙ্কজনক পরিস্থিতিতে ভর্তি করাতে হয়। পরে ২৯ ডিসেম্বর স্টোকসের বাবাকে আইসিইউ থেকে বার করে নিয়ে আসা হয়।
উল্লেখ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে হেরে বসেছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে ১০৭ রানে হারিয়েছে। ম্যাচে স্টোকস দুই ইনিংসে ৩৫ ও ১৪ রান করতে পারেন। ৩ জানুয়ারি থেকে এরপর কেপটাউনে চার ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রুট অ্যান্ড কোম্পানি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications