ঘোষিত হল ইংল্যান্ডের নয়া টেস্ট অধিনায়কের নাম, রুটের থেকে দায়িত্ব গেল এই তারকা অলরাউন্ডারের হাতে
ঘোষিত হল ইংল্যান্ডের নয়া টেস্ট অধিনায়কের নাম, রুটের থেকে দায়িত্ব গেল এই তারকা অলরাউন্ডারের হাতে
ইংল্যান্ড ক্রিকেট দলের নয়া টেস্ট অধিনায়ক নির্বাচিত হলেন বেন স্টোকস। জো রুটের ছেড়ে যাওয়া দায়িত্ব স্টোকসের উপর তুলে দিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। চলতি মাসেরই ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান রুট। ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৮১তম অধিনায়ক হলে বেন স্টোকস।

ইসিবি নিজেদের টুইটার হ্যান্ডেলে বেন স্টোককে নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত করার কথা সরকারী ভাবে ঘোষণা করে একটি পোস্টের মাধ্যমে। বেন স্টোকসের একটি ছবি শেয়ার করে ইসিবি ক্যাপশনে লেখে, 'আমাদের নতুন অধিনায়ক বেন স্টোকসকে শুভেচ্ছা।'
বৃহস্পতিবার টিম ইংল্যান্ড ম্যানেজিং ডিরেক্টর রব কি বলেছেন, "বেনকে টেস্ট অধিনায়কের দায়িত্ব দিতে আমার কোনও দ্বিধা ছিল না। লাল বলের ক্রিকেটে অন্য স্তরে এই দলকে নিয়ে যেতে আমাদের যা মানসিকতা যা কর্ম পদ্ধতি, সেই একই মানসিকতা এবং কর্মপদ্ধতি স্টোকসেরও। আমি খুশি যে ও এই দায়িত্ব গ্রহণ করতে রাজি হয়েছে। এই সুযোগটা ওর প্রাপ্য এবং বাড়তি দায়ত্ব গ্রহণ করতে ও প্রস্তুত।"
Congratulations to our new Men's Test captain, @benstokes38! 🏴🏏
— England Cricket (@englandcricket) April 28, 2022
ইসিবি'র মুখ্য আধিকারিকও নতুন অধিনায়ক বেন স্টোকসকে শুভেচ্ছা জানিয়েছেন। ইসিবি'র তরফ থেকে প্রকাশিত প্রেস রিলিজে অনুযায়ী তিনি বলেছেন, "আমি অত্যন্ত খুশি যে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব নিতে রাজি হয়েছেন বেন, যা ইংল্যান্ডের জার্সিতে তাঁর অসাধারণ কেরিয়ারে আরও একটা বড় অ্যাচিভমেন্ট। ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করার অর্থ কী তা নিয়ে তিনি গভীরভাবে জানেন এবং সেই আবেগের বিষয়ে তিনি যত্নশীল। গর্বের সঙ্গে তিনি আমাদের কে এক অন্য উচ্চতায় নিয়ে যাবেন এবং নতুন যুগের সৃষ্টি করবেন। গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে আমাদের টেস্ট দলের জন্য এবং আমি নিশ্চিত আমাদের টেস্ট দল এবং বেন এই চ্যালেঞ্জ উপভোগ করবেন।"












Click it and Unblock the Notifications